News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিকে আড়াল করতে দলিত ইসু্যকে সামনে আনছেন, মায়াবতীকে পাল্টা খোঁচা বিজেপির
Image

দুর্নীতিকে আড়াল করতে দলিত ইসু্যকে সামনে আনছেন, মায়াবতীকে পাল্টা খোঁচা বিজেপির

 নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : দুর্নীতিকে আড়াল করতে দলিত ইসু্যকে সামনে আনতে চাইছেন মায়াবতী| পাল্টা খোঁচা বিজেপির| নোট বাতিলের পর বহুজন সমাজবাদী পার্টির দলীয় অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পরতেই বিষয়টি ইডির নজরে আসে | যা নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে করে বিজেপি খোঁচা দেন দলনেত্রী মায়াবতী | এমনকি তিনি বলেন দলিত বলেই হেনস্থা করা হচ্ছে| এরপরই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিষয়টি নিয়ে সরব হন| তিনি বলেন, দুর্নীতিকে আড়াল করতে দলিত ইসু্যকে সামনে আনতে চাইছেন মায়াবতী| এভাবে দুর্নীতিকে চাপা দিতে পারবেন না| কী ঘটেছে, সেটা সবার কাছেই পরিষ্কার |

 প্রসঙ্গত, নোট বাতিলের পর বিএসপির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকা জমা পড়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিযেছে| নোট বাতিলের পর পশ্চিম দিল্লিতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় বিএসপির অ্যাকাউন্টে জমা পড়েছে এই টাকা| ওই শাখাতেই মায়াবতীর ভাই আনন্দের অ্যাকাউন্টে ১.৪৩ কোটি টাকা রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে|

 এই পরিমাণ টাকা জমা দেওয়ার বৈধতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে|

 এর প্রেক্ষিতেই এদিন সাংবাদিক বৈঠক করেন ময়াবতী| মায়াবতী দাবি করেন, নিয়ম মেনেই জমা করা হয়েছে| যে টাকা আদায় হয়েছে, তা নোট বাতিল ঘোষণার আগেই| ওই টাকা কি ছুঁড়ে ফেলে দেব? বিজেপির অ্যাকাউন্টে এমন কত টাকা জমা পড়েছে, তা দেখা হোক|

 এরপরই পাল্টা খোঁচা উড়ে এল বিজেপির দিক থেকেও| রবিশঙ্কর বলেন, তাঁদের অ্যাকাউন্টে যে ওই টাকা জমা পড়েছে, এটা অন্তত অস্বীকার করেননি| প্রশ্ন হল, এটা কি সত্যিই রাজনৈতিক অনুদান? নাকি অনুদানের আড়ালে কালো টাকা সাদা হচ্ছে? কথায় কথায় দলিত আবেগ টেনে আনা হচ্ছে| এটা খুব দুর্ভাগ্যজনক| এভাবে কি দুর্নীতি আড়াল করা যায়? উত্তর প্রদেশের মানুষ কিন্তু সব ৱুঝতে পারছেন| তাঁরা ঠিক সময় হিসেব মিটিয়ে দেবেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top