News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় নেতাকে খুন, আজ ধলাই জেলা বন্ধ ডাকল বিজেপি
Image

দলীয় নেতাকে খুন, আজ ধলাই জেলা বন্ধ ডাকল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজের বিজেপির নির্বাচিত সদস্য তথা রাইমাভ্যালি মন্ডল সভাপতি চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার বার ঘন্টার ধলাই জেলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ বনধের সমর্থনে ধলাই জেলার তিনটি মহকুমাতেই মাইক যোগে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি৷ বনধের বিরোধিতা করে পাল্টা প্রচারও চালিয়েছে শাসক দল৷ কংগ্রেস এই ইস্যুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ কারণ ২৮ ডিসেম্বর  কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ এদিন ধলাই জেলার কমলপুরে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক প্রতিষ্ঠা দিবস৷ এদিকে, বিজেপির মন্ডল সভাপতিকে নৃশংসভাবে হত্যার  ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দল৷ রাজ্যে এমনকি উপজাতি অধ্যুষিত এলাকাতেও বিজেপির উত্থানে আতঙ্কগ্রস্ত হয়েই  শাসকদল দমনপীড়ন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, এমনকি হত্যাকান্ডের ঘটনা সংগঠিত করে চলেছে৷ আজ নিহত চান মোহন ত্রিপুরার মরদেহ নিয়ে গন্ডাছড়া বাজারে শোক মিছিল সংগঠিত করে বিজেপি দল৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ৷ শোক মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবলবাবু জানান, চান মোহন ত্রিপুরাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে৷ তিনি আজ নিহত চানমোহন ত্রিপুরার পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ পরিবার পরিজনদের প্রতি দলের তরফ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top