News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতার ঠকবাজ গ্রেপ্তার আগরতলায়
Image

কলকাতার ঠকবাজ গ্রেপ্তার আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ কলকাতা থেকে পালিয়ে আসা এক ঠকবাজকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ৷ ধৃত ঠকবাজের নাম আদিত্য গাঙ্গুলী৷ সংবাদে প্রকাশ, পশ্চিমবঙ্গের হালতু থানার পুলিশ স্থানীয় গড়পা এলাকার বাসিন্দা এক কুখ্যাত প্রতারকের খোঁজে আগরতলায় থানায় রিপোর্ট করেন৷ সেই মোতাবেক কলকাতা পুলিশের সাব ইনস্পেস্টর তাপস সরকার রাজ্যে আসনে৷ আগরতলা পূর্ব থানার এক পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন৷ তদন্তকারীরা প্রথমেই আদিত্য গাঙ্গুলীর মোবাইল ট্রেকিং করে এবং তার সন্ধান পায় বনমালীপুর দীঘির পাড় এলাকায়৷ মোবাইল ট্রেকিং এ পাওয়া লোকেশনে তথা বনমালীপুরে পুলিশ সাদা পোশাকে গিয়ে আদিত্যের খোঁদ করে৷ মঙ্গলবার সকালে খোঁজ মিলে আদিত্য গাঙ্গুলীর৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, স্থানীয় বাসিন্দা তুলসী দত্ত চৌধুরীর বাড়িতে আস্তানা গেড়েছে আদিত্য৷ পুেলিশ সেখানে পৌঁছে আদিত্যকে আটক করতেই ভুল বুঝে পুলিশকে ঘেরাও করে রাখে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্ব থানার ওসি প্রণব সেনগুপ্ত৷ অভিযুক্ত আদিত্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ আগামীকাল আদিত্য গাঙ্গুলীকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাবে পুলিশ৷
জানা গিয়েছে হালতা থানায়া আদিত্যের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছে তার নম্বর ৩৫৯/১৬৷ চলতি বছরের নভেম্বরে এই মামলাটি হয়৷ তার বিরুদ্ধে আইপিসির ১২০(বি) বেং ৪০ ধারায় প্রতারণা, ষড়যন্ত্র এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়েছিল৷ এলাকায় সে সাধুবাবা হিসাবে পরিচিত ছিল৷ আগরতলায় এসে চুল কেটে গোফ রেখে পুলিশকে বোকা বানানোর চেষ্টা করেও তার শেষ রক্ষা হয়নি৷ শেষ পর্যন্ত পুলিশ তাকে জালে তুলতে সফল হয়েছে৷ ত্রিপুরা পুলিশের সক্রিয় সহায়তার ধন্যবাদ জানিয়েছে কলকাতা পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top