News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের কালচার তৃণমূলেও, বর্মন ব্রিগেডের উপর অনাস্থা দেখিয়ে দলীয় কার্য্যালয়ে ভাঙচুর
Image

কংগ্রেসের কালচার তৃণমূলেও, বর্মন ব্রিগেডের উপর অনাস্থা দেখিয়ে দলীয় কার্য্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ কংগ্রেসের কালচার তৃণমূলেও৷ দলের নেতৃত্বকে নিয়ে মতোবিরোধের জেলে দলীয় ভবনেই ভাঙচুর চালালেন তৃণমূলের বিক্ষোব্ধ গোষ্ঠী৷ নতুন কমিটির প্রতি যে আনাস্থা সেটাই এই ঘটনায় প্রমাণিত৷
এদিকে, কেন্দ্রের ও রাজ্যের শাসক দল বিজেপি এবং সিপিএমকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস সাহার৷ ২০১৮ এর রাজ্য বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূলের সর্ব ভারতীয় সভা নেত্রী মমতা বন্যার্জী রাজ্য কমিটির করেছেন 1আশিস সাহাকে৷ আর সভাপতির দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সাংবাদিক সম্মেলনে আশিস সাহা তাঁর চেনা ভঙ্গিতেই আক্রমণ করলেন কেন্দ্র ও রাজ্য সরকারকে৷ এছাড়া পয়লা জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ আর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে জানুয়ারী মাসে নানা কর্মসূচীর ঘোষণাও দেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস সাহা৷
এদিন তিনি বলেন, আগাম কোন রকম প্রস্তুতি ছাড়া নোট বাতিলে মত একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোদী সরকার৷ যার কারণে এখন পর্যন্ত অনেক মানুষের প্রাণ গিয়েছে৷ প্রধানমন্ত্রীর দেওয়া ৫০ দিনের সময় সীমা প্রায় দেশের পথে কিন্তু এখন সাধারণ মানুষ তার নিজের টাকা নিজের ইচ্ছেমত তুলতে পারেন না৷ এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলছে৷ আর এই সব কিছুর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার৷ তাই আগামী তিন জানুয়ারী আগরতাল আর বি আই ছাড়াও রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে তৃণমূল কংগ্রেস৷
তাছাড়াও এদিন তিনি বলেন, আগামী ১৯ শে জানুয়ারী রাজ্য সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে মশাল মিছিল করবে তৃণমূল৷ ২০ থেকে ৫ ফেব্রুয়ারি রাজ্যের নানা বাজারে হাট, পথ, পাড়ায় সব জায়গায় ২৩ বছরের বাম অপশাসনের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবে তারা৷9 তিনি আরও বলেন, রাজ্যের বাম সরকার তথা শাসক দলের মদতে এই রাজ্যের চিটফান্ডের জন্ম হয়েছে৷ সেই সব চিট ফান্ডে গুলিকে পরোক্ষে মদত যুগিয়েছে শাসক দলের নেতা মন্ত্রীরা৷ তাই আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা গনবস্থান করবে রাজ্য তৃণমূল৷ এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনের ঘোষণা দেন রাজ্য তৃণমূল সভাপতি আশিস সাহা৷
এদিকে, গতকাল দলের কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি গঠন করেছে৷ তাতে যাঁদেরকে নেতৃত্বের দায়িত্ব দেওয়াছে তা নিয়ে দলের অন্দরেই মতবিরোধ দেখা যায়৷ এই মতবিরোধের জেরে কে বা কারা সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্য্যালয়ে ভাঙচুর চালায়৷ সামনের দুটি জানালা ভেঙ্গে দেওয়া হয়েছে৷ কংগ্রেসের কালচার তৃণমূলে ফিরে আসায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top