News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালালো ইডি
Image

ধৃত পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালালো ইডি

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.)  :  কালো টাকা সাদা করার অভিযোগে ধৃত কলকাতার রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট| গত বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় পরশমল লোধাকে| মুম্বই থেকে মালয়েশিয়া পালানোর ছক কষেছিল পরশমল, কিন্তু তাঁর আগেই দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে এই ব্যবসায়ী| মঙ্গলবার তাঁর কলকাতার একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি | পরশমল লোধার বিরুদ্ধে হাওয়ালায় বাতিল নোট চালানোর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ | কলকাতার বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি বালিগঞ্জের ৬১ কুইন্সপার্কে | আগেও ২০১০-এ বিতর্কে জ়ডান পরশমল | আগুনে ভস্মীভূত স্টিফেন কোর্টের ৬, ৭ তলায় বেআইনি নির্মাণের চেষ্টা ও প্রমোটিংয়ের প্রস্তাব দিয়ে বিতর্কে জ়ডান তিনি | সোজা রাস্তায় কাজ না হওয়ায় স্টিফেন কোর্টের ট্রাস্টির সঙ্গে যোগাযোগ করে |  প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে | তত্কালীন বাম সরকারের কাছে পরশমলের নামে অভিযোগ জানায় ট্রাস্টি |  তবে কোনও পদক্ষেপ করেনি বাম সরকার | কুইন্স পার্কে প্রাসাদপম বাড়ির একতলায় মিউজিয়াম বানিয়েছেন এই ব্যবসায়ী| গত মঙ্গলবার বাড়িতে হানা দেয় ইডি ও এসটিএফ-এর বিশেষ দল  | খোঁজ মেলেনি পরশমল লোধার |  শেষমেশ বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার পরশমল|-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top