কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালো টাকা সাদা করার অভিযোগে ধৃত কলকাতার রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট| গত বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় পরশমল লোধাকে| মুম্বই থেকে মালয়েশিয়া পালানোর ছক কষেছিল পরশমল, কিন্তু তাঁর আগেই দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে এই ব্যবসায়ী| মঙ্গলবার তাঁর কলকাতার একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি | পরশমল লোধার বিরুদ্ধে হাওয়ালায় বাতিল নোট চালানোর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ | কলকাতার বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি বালিগঞ্জের ৬১ কুইন্সপার্কে | আগেও ২০১০-এ বিতর্কে জ়ডান পরশমল | আগুনে ভস্মীভূত স্টিফেন কোর্টের ৬, ৭ তলায় বেআইনি নির্মাণের চেষ্টা ও প্রমোটিংয়ের প্রস্তাব দিয়ে বিতর্কে জ়ডান তিনি | সোজা রাস্তায় কাজ না হওয়ায় স্টিফেন কোর্টের ট্রাস্টির সঙ্গে যোগাযোগ করে | প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে | তত্কালীন বাম সরকারের কাছে পরশমলের নামে অভিযোগ জানায় ট্রাস্টি | তবে কোনও পদক্ষেপ করেনি বাম সরকার | কুইন্স পার্কে প্রাসাদপম বাড়ির একতলায় মিউজিয়াম বানিয়েছেন এই ব্যবসায়ী| গত মঙ্গলবার বাড়িতে হানা দেয় ইডি ও এসটিএফ-এর বিশেষ দল | খোঁজ মেলেনি পরশমল লোধার | শেষমেশ বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার পরশমল|-
ধৃত পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালালো ইডি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















