News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন অশ্বিন
Image

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন অশ্বিন

চেন্নাই, ২৭ ডিসেম্বর : কন্যা সন্তানের বাবা হয়েছেন আইসিসির বর্ষসেরা এবং সেরা টেস্ট ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেটের স্পিন মাস্টার ববিচন্দ্রন অশ্বিন| গত ২১ ডিসেম্বর অশ্বিনের স্ত্রী জন্ম দিয়েছেন দ্বিতীয় সন্তানের| তবে এত দিন পরে বিষয়টি প্রকাশ্যে আসার কারণ অশ্বিন| তার স্ত্রী প্রীতি চাননি স্বামীর সাম্প্রতিক সাফল্য থেকে সকলের নজর ঘুরে যাক | তাই পাঁচদিন পরে বিষয়টি প্রকাশে আনেন তিনি|
গতবছরেই প্রথম সন্তান আসে অশ্বিনের পরিবারে| স্ত্রী প্রীতি একবছরের মধ্যেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে বেশ খুশি| গতকাল টুইট করে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান অশ্বিনের স্ত্রী | এবার যে দায়িত্ব কতটা বাড়ল, তাও উল্লেখ করেছেন| কিন্তু তাঁদের সন্তান যে পরিস্থিতিতে জন্ম নিয়েছে, আর প্রীতি তা যেভাবে ব্যাখ্যা করেছেন, তা যেন হিন্দি ছবির চিত্রনাট্য|
২১ ডিসেম্বর একটি টুইট করেন| যেখানে একটি লাল রংয়ের ভালোবাসার স্মাইলি ছাড়া কিছু ছিল না| গতকাল দুপুরে তিনি সেই টুইটকে ধরে একের পর এক টুইট করা শুরু করেন| গতকাল প্রথম টুইটে লেখেন, ২১ তারিখ দ্বিতীয় ক্যারম বেবির জন্ম হল| গোটা রাজ্যে সাইক্লোনের জন্য প্রথমে তাকে অপেক্ষা করতে হল| এরপর অপেক্ষা আরও বাড়ল, কারণ চিপকে পাঁচ দিনের টেস্ট শুরু হয়ে গেল| এরপরের টুইটে প্রীতি লেখেন, ভেবেছিলাম, আমরা টেস্ট জিতলে সুখবরটা সবাইকে জানাব| কিন্তু এখানেও সেই একই গল্প|
এই সময়ে তামিলনাড়ুর ঘটনাপ্রবাহ ছিল দেশের শিরোনানে| সাইক্লোনের তাণ্ডবের পরেই প্রয়াত হন মুখ্যমন্ত্রী জয়ললিতা| এরপরেই শুরু হয়ে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট| টেস্ট শেষ হওয়ার পরে কেন ঘোষণা করলেন না প্রীতি| শুনে নিন কারণটা| তিনি লেখেন, ঠিক এর পরের দিনই জন্ম হয় সন্তানের| কিন্তু বর্ষসেরা ক্রিকেটারের মুহূর্তকে ছাপিয়ে যাক, তা চাইনি| তাই তোমাদের এখন বলছি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top