News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্যই হল উন্নয়ন, চারধাম হাইওয়ের উদ্বোধেন দাবি প্রধানমন্ত্রীর
Image

কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্যই হল উন্নয়ন, চারধাম হাইওয়ের উদ্বোধেন দাবি প্রধানমন্ত্রীর

দেরাদুন, ২৭ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্যই হল উন্নয়ন| আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না| যা বলেছি তা আমার মনে আছে| উত্তরাখণ্ডে চারধাম হাইওয়ের উদ্বোধন করতে এসে এক জনসভায় একথা স্মরণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভায় তিনি বলেন, ২০১৪ সালের জনসভায় যখন এসেছিলাম, তখনই এই মাঠটি অর্ধেক ভর্তি হয়নি| কিন্তু এদিন মাঠে হাজার হাজার লোক দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছে| সরকার গরিবদের জন্য কাজ করে| তারা উত্তরাখণ্ডের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে| কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার সময় যখন মানুষ এই রাস্তাটি ব্যবহার করবেন, তখন তাদের এই সরকারের কথা মনে পড়বে| উত্তরাখন্ড শুধু দেবভূমি নয়, বীরভূমিও|
এদিনের সভা থেকে তত্কালীন কংগ্রেস সরকারের সমালোচনাও করে তিনি বলেন, এক পদ এক পেনশন নিয়ে ৪০ বছর ধরে মানুষ ভুল পথে চালিত হয়েছে| একমাত্র আমাদের সরকারই এটিকে বাস্তবায়িত করেছে| আমি ফিতে কাটা ও বাতি জ্বালানোর জন্য প্রধানমন্ত্রী হয়নি| আমি আপনাদের রক্ষক| আর সেই কাজই করছি| যা দেখে অনেকেই ভয় পাচ্ছেন| তিনি আরও বলেন, আমি কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি| আপনাদের সাহায্য চাই| দেশের সাধারণ মানুষের কথা ভাববেন এবং মানুষের জন্য চৌকিদারি করবেন| আর যে কোনও রকমের ধাপ্পাবাজির বিরোধিতা করবেন বলে সাধারণ মানুষকে উত্সাহিত করেনতিনি|
দেরাদুনে চারধাম প্রকল্পের শিলান্যাস করতে এসে তিনি স্পষ্ট জানিয়ে বলেন, দেশকে কালো টাকা যেমন নষ্ট করেছে, তেমনই কালো মনও নষ্ট করেছে| দেশকে তাই দেশ থেকে কালো ধন যেমন দূর করা উচিত, তেমনই কালো মনকে দূর করা উচিত| এর পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন সেনা জওয়ানদের ওয়ান ব্যাঙ্ক ওয়ান পেনশন, দেশের পাঁচ কোটি দরিদ্র পরিবারের কাছে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া এবং হাজার দিনের মধ্যে ১৮ হাজার গ্রামে বিদু্যত্ পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top