News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে তেলিয়ামুড়ার খুচরা সবজি ব্যবসায়ীরা নতুন ঠিকানায়
Image

বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে তেলিয়ামুড়ার খুচরা সবজি ব্যবসায়ীরা নতুন ঠিকানায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া বাজারে সবজি ব্যবসায়ীদের জন্য খোলা মার্কেট শেড উদ্বোধনের ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হল সবজি ব্যবসায়ীদের৷ বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে খুচরা সবজি ব্যবসায়ীরা আজ নতুন ঠিকানায়৷ রবিবার ফিতা কেটে এই খোলা সবজি শেড এর উদ্বোধন করেন তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজারকমিটির চেয়ারম্যান জীতেন্দ্র চন্দ্র দাস৷ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য নরেন্দ্র গোপ সভাপতি কৃষ্ণ দাস সহ অনেকে৷ জানা যায়, ২০০৩-০৪ অর্থবর্ষে কৃষি নিয়ন্ত্রিত বাজারের আর্থিক অনুদানে গড়ে উঠেছিল৷ মাছ, মাংস, শুকনো মাছ ও খুচরো সবজি বিক্রেতাদের জন্য দ্বিতল বিশিষ্ট কর্মাশিয়াল মার্কেট৷ অন্য সব ব্যবসায়ীরা ঐ মার্কেটে ব্যবসা শুরু করলেও বিভিন্ন সমস্যার কারণে খুচরো সবজি বিক্রেতাদের ঠিকানা হয়নি৷ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েই তাদের এতদিন ব্যবসা করতে হয়৷ তাই আজ ৬৩টি খুচরো সবজি স্টল উদ্বোধন হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ণপূরণ হল খুচরো সবজি বিক্রেতাদের৷ আজ দুপুর ১টায় তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের দ্বারা উদ্বোধন হয় এই স্টলগুলি৷
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কৃষি নিয়ন্ত্রিতবাজার কমিটির চেয়ারম্যান জীতেন্দ্র চন্দ্র দাস বলেন দীর্ঘ সমস্যার মধ্যে ছিল তেলিয়ামুড়া বাজার ব্যবয়াসীরা৷ একটি চক্রান্তের দাবানলে পরে কয়েক মাস ব্যবসায়ীদের ব্যবসাও নষ্ট হয়েছিল৷ তবে কৃষি নিয়ন্ত্রিত বাজার কমিটির তৎপরতায় আজ সমস্যার সমাধান ঘটিয়ে আজ ব্যবসায়ীদের জন্য স্থায়ী ঠিকানা করা সম্ভব হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top