বিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ২৫ ডিসেম্বর৷৷ কেন্দ্রের বিজেপি সরকারের অনুসৃত নীতির কারনে ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সিট্যু নেতৃত্ব৷ নেতৃত্বদের অভিযোগ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া শ্রমিকরা কাজ হারানো সহ সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ অন্যদিকে সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে বিকল্প কর্মসূচি গ্রহণ করে চলছে রাজ্যে বর্তমান সরকার, প্রথম ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের শাখা সন্মেলনে এমনি বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ৷ রবিবার সকাল ১১টায় কল্যাণপুরের বাগান বাজার কমিউনিটি হলে ২০০ জন প্রতিনিধিকে নিয়ে একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সন্মেলনে শুরুতেই কমিউনিটি হলের বাইরে সি আই টি ইউ পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ মহকুমার সম্পাদক প্রণব চক্রবর্তী, শহীদ বেদীতে মাল্য দান করেন ত্রিপুরা নির্মান শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক নির্মল রায়, সি আই টি ইউ মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, সি আই টি ইউ মহকুমা সভাপতি সুবোধ দেবনাথ, সি আই টি ইউ মহকুমা সম্পাদক মন্ডলির সদস্যরা৷ কল্যাণপুর এলাকার বাগান বাজার প্রেমসিং, ভিলেজ, দুর্গাপুর দ্বারিকাপুর সহ মোট পংত্রাচ গাওসভার ২০০ জন প্রতিনিধির উপস্থিতিতে কমিউনিটি হলে আলোচনা রাখেন নির্মল রায় প্রণব চক্রবর্তী, সন্মেলনে নতুন কমিটি গঠিত হয়৷
নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















