News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বেহাল ট্রাফিক ব্যবস্থা, নাজেহাল পথচারী ও যানচালকরা
Image

খোয়াইয়ে বেহাল ট্রাফিক ব্যবস্থা, নাজেহাল পথচারী ও যানচালকরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ ডিসেম্বর৷৷ খোয়াই সুভাষপার্ক এলাকা৷ শহরের প্রাণকেন্দ্র৷ সবচাইতে ব্যস্ততম এলাকায় কোহিনূর কমপ্লেক্সের দোকানিরা সহ পথ চলতি মানুষজন বড্ড মহাবিপদে৷ এর মূল কারণ খোয়াই ট্রাফিক ব্যবস্থার চরম অব্যবস্থা৷ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কোনো প্রকার প্রতিকার নেই৷ শুধু কিছু ট্রাফিক নিয়মনীতির সাইনবোর্ড লাগিয়ে দায়িত্ব খালাস৷ যেখানে টু হুইলার পার্কিং করার কথা৷ সেখানে ফোর হুইলার দাঁড়িয়ে আছে  ঘন্টার পর ঘন্টা৷ যার দরুণ ব্যবসার যেমন ক্ষতি হচ্ছে তেমনি পথ চলতি মানুষজনেরও বিপাকে পড়তে হচ্ছে৷ বিশেষ করে কোহিনূর কমপ্লেক্সের দোকানিরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তারপর রয়েছে বছরের তিনশ দিন বিভিন্ন রাজনৈতিক দলের সভা এবং বিভিন্ন অনুষ্ঠানাদি৷ যার ফলে মূল ফাটক সবসময়  আটকে থাকে৷ প্রবেশ পথ এবং দুইপ্রান্তে গাড়ি, বাইক, বাইসাইকেল আটকে পড়ছে৷ এরপর রয়েছে হেন্ডিং, কোরাক্স, ট্যাবলেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য৷ সব মিলিয়ে নাজেহাল  কোহিনূর কমপ্লেক্সের দোকানিরা৷ সুভাষপার্ক আউটপোস্টে ডেপুটেশান পযন্ত দেওয়া হয়েছে৷ কিন্তু কোন প্রতিকার নেই৷ কোহিনূর কমপ্লেক্সের অভ্যন্তরে কিছু দোকানি দোকানের জিনিসপত্র বারান্দায় রেখে জনগণের যাতায়াতের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন৷ অথচ লক্ষ লক্ষ টাকা   খেরচ করে দোকান খুলে বসেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top