News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ
Image

নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ

বিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ২৫ ডিসেম্বর৷৷  কেন্দ্রের বিজেপি সরকারের অনুসৃত নীতির কারনে ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সিট্যু নেতৃত্ব৷ নেতৃত্বদের অভিযোগ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া শ্রমিকরা কাজ হারানো সহ সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ অন্যদিকে সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে বিকল্প কর্মসূচি গ্রহণ করে চলছে রাজ্যে বর্তমান সরকার, প্রথম ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের শাখা সন্মেলনে এমনি বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ৷ রবিবার সকাল ১১টায় কল্যাণপুরের বাগান বাজার কমিউনিটি হলে ২০০ জন প্রতিনিধিকে নিয়ে একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সন্মেলনে শুরুতেই কমিউনিটি হলের বাইরে সি আই টি ইউ পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ মহকুমার সম্পাদক প্রণব চক্রবর্তী, শহীদ বেদীতে মাল্য দান করেন ত্রিপুরা নির্মান শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক নির্মল রায়, সি আই টি ইউ মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, সি আই টি ইউ মহকুমা সভাপতি সুবোধ দেবনাথ, সি আই টি ইউ মহকুমা সম্পাদক মন্ডলির সদস্যরা৷ কল্যাণপুর এলাকার বাগান বাজার প্রেমসিং, ভিলেজ, দুর্গাপুর দ্বারিকাপুর সহ মোট পংত্রাচ গাওসভার ২০০ জন প্রতিনিধির উপস্থিতিতে কমিউনিটি হলে আলোচনা রাখেন নির্মল রায় প্রণব চক্রবর্তী, সন্মেলনে নতুন কমিটি গঠিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top