নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাত পোহালেই বড়দিন৷ প্রভু যিশু খ্রীস্টের আবির্ভাব দিবস৷ দিনটি বড়দিন হিসেবে সকলের কাছেই পরিচিত৷ প্রভু যিশুর ভক্তরা এই দিনে নানা অনুষ্ঠান করে থাকেন৷ বর্তমানে শুধু খ্রীষ্ট ধর্মাবলম্বিরাই নন, সকল ধর্মের মানুষ ক্রিসমাস ডে’র আনন্দ উল্লাস সমানভাবে উপভোগ করে থাকেন৷ এ উপলক্ষ্যে রাজ্যের গীর্জাগুলো নতুন সাজে সেজে উঠেছে৷ শুধু গীর্জাই নয়, শহর এলাকার দোকানপাট এবং বাড়িঘর আলোকমালায় সজ্জিত হয়েছে৷ প্রভু যিশু খ্রীস্ট যে আজো সকলের মাঝে সমসাময়িক, তা মানুষের উদ্দিপনার মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে৷ আগরতলা শহর সহ অন্যান্য শহরগুলির বেকারী ও অন্যান্য দোকানপাট ক্রিসমাস ডে উপলক্ষ্যে কেক, চকলেট সহ বাহারি খাবারের আয়োজন করেছে৷ হোটেল রেঁস্তোরাতেও বিশেষ খাবারের যোগান রয়েছে৷ প্রকৃতপক্ষে ক্রিসমাস ডে হয়ে উঠেছে সকল জাতি ও সকল ধর্ম বর্ণের মানুষের মিলন উৎসব৷ এউপলক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকেই আগরতলা শহরের রাস্তাঘাটে মানুষের সমাগম পরিলক্ষিত হয়৷ চলেছে কেনাকাটার ঢল৷ খ্রীষ্ট ধর্মাবলম্বিরা নতুন জামা কাপড় সহ বাহারি খাবারের আয়োজনও করেছেন৷ এউপলক্ষ্যে নানা স্থানে চলেছে পিকনিকের প্রস্তুতিও৷ ক্রিসমাস ডে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে প্রশাসনের তরফেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
আজ বড়দিন রাজ্যে চার্চগুলিতে বিশেষ প্রার্থনা নিরাপত্তা কঠোর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















