News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনাথ সিঙের উপস্থিতিতে সোমবার প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা
Image

রাজনাথ সিঙের উপস্থিতিতে সোমবার প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা

গুয়াহাটি, ২৫ ডিসেম্বর, (হি.স.) : আগামীকাল সোমবার গুয়াহাটি আসছেন কেন্দ্রীষ় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় শংকরদেব কলাক্ষেত্রে অনুষ্ঠেয় বিজেপি-র এক বিশেষ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি। ওই সভায় দলের নতুন প্রদেশ সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন রাজ্য বিধানসভার সদ্যপ্রাক্তন অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব, অসম বিজেপি-র প্রভারী তথা কেন্দ্রীয় সম্পাদক মহেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী সর্বান্দ সনোয়াল প্রমুখ। এই তথ্য জানিয়েছেন দলের প্রদেশ তিন মুখপাত্র রূপম গোস্বামী, সুভাষ দত্ত ও অপরাজিতা ভুইয়াঁ।তাঁরা জানিয়েছেন, অসমে সরকার গঠনের পর এটাই সর্ববৃহৎ সাংগঠনিক সভা। বিশেষ এই সভার প্রক্রিয়া এদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে, বিভিন্ন প্রান্তের প্রতিনিধিবর্গের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে। তিনটি স্তরে তিনটি গ্রুপে তিনটি সভা সোমবার অনুষ্ঠিত হবে বলে জানান মুখপাত্ররা। তাঁরা জানান আগামীকালের সাংগঠনিক সভায় দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের পাশাপাশি যুবমোর্চার সভাপতি, মুখপাত্র, জেলা সভাপতি, রাজ্যের দলীয় মন্ত্রী-বিধায়ক, সাংসদ ও প্রাক্তন সাংসদ, মণ্ডল সভাপতিরা অংশগ্রহণ করবেন।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top