News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন ডলারসহ বিলোনীয়ায় ধৃত নাইজেরিয়ার যুবক
Image

মার্কিন ডলারসহ বিলোনীয়ায় ধৃত নাইজেরিয়ার যুবক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ বিলোনীয়ায় ধৃত নাইজেরিয়ান যুবক৷ এই নিয়ে বিলোনীয়াতে গ্রেপ্তার হল ৯জন নাইজেরিয়ান যুবক৷ কি কারণে এইভাবে বিলোনীয়াতে বিদোশী নাগরিকদের আনাগোনা বাড়ছে তাতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণও বিস্মিত এবং উদ্বিগ্ণ৷
বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে গণহারে নাইজেরিয়ান যুবকরা এপাড়ে আসছে৷ শুক্রবার গভীর রাতে বিলোনীয়ী থানার অধীন মনুরমুখের আমতলী এলাকায় স্থানীয় জনগণ এক নাইজেরিয়ান যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন৷ স্থানীয় জনগণ ঐ যুবককে আটক করে বিলোনীয়া থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে ঐ যুবকেক থানায় নিয়ে যায়৷ ধৃত যুবক জানায় তার নাম বাসিল আমুস নওয়ালটো৷ বয়স আনুমানিক ৩২ বছর৷ তার কাছে একটি পাসপোর্ট, বাংলাদেশের ভিসা সহ ১৩ হাজার আমেরিকান ডলার, ৩৫,৩০০ ভারতয় টাকা৷ তিনটি মোবাইল সেট সহ অন্যান্য সামগ্রী পাওয়া গিয়েছে৷ পুলিশ তার পাসপোর্ট তদন্ত করে দেখছে৷ তেব সে জানায় ২২ েিসম্বর ট্রেনে করে শিয়ালদহ আসে৷ সেখান থেকে ইন্ডিগোর বিমানে ত্রিপুরায় আসে বাংলাদেশে যাওয়ার জন্য৷ তার বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশ গোটা বিষয়টি খোঁজ খবর করার পরই ধৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top