News Flash

  • Home
  • Uncategorized
  • চাষীরা পাচ্ছে না বীজ ও সার, কমলাসাগরে অফিসেই তালাবন্দী করা হল বিএলডব্লিওকে
Image

চাষীরা পাচ্ছে না বীজ ও সার, কমলাসাগরে অফিসেই তালাবন্দী করা হল বিএলডব্লিওকে

lockনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ ডিসেম্বর৷৷ শানিবার কোনাবন কৃষি দপ্তরের কার্য্যালয়ে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে কোনাবন কৃষি অফিসের বিএলডব্লিও ফণিভূষণ সরকারকে বিকাল তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অফিসে তালাবন্দী করে রাখা হয়৷
বিজেপির রাজ্য কমিটির নেতৃত্ব সহ কমলাসাগর মন্ডল কমিটির নেতৃত্বরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ বিজেপির নেতৃত্বরা দাবি করেছেন, কোনাবন পঞ্চায়েতের গরীব অংশের কৃষকরা কৃষি অফিস থেকে সার, কীটনাশক সহ বিভিন্ন ধরনের বীজ ইত্যাদি পাচ্ছেন না৷ কৃষি অফিসের কার্য্যালয়ের ভিতরে বন্ধ করে রেখে বিএলডব্লিওকে নানা ভাষায় গালিগালাজও করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বিএলডব্লিওর বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে তিনি কৃষকদের জন্য বরাদ্দ সার, কীটনাশক ও বীজ খোলা বাজারে বিক্রি করে দিচ্ছেন৷ এলাকার জনগণ তাই কৃষি সামগ্রী না পেয়ে ফসল উৎপাদনে মার খাচ্ছেন৷ এদিকে, বিএলডব্লিও অফিস বন্দী হওয়ার ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন মধুপুর থানার ওসি দেবব্রত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ সেখানে কার্য্যালয়ে বন্দী বিএলডব্লিওকে মুক্ত করে৷ ফণিবাবু ফনা তুলে বলেন এখন কোন গরীব লোক নেই যে কৃষি দপ্তরের কার্য্যালয় থেকে সার, বীজ ও কীটনাশক পায়নি৷ তাঁর অভিযোগ এই ডেপুটেশন অযথা দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, কৃষি দপ্তরের একাংশ আধিকারীক ও বিএলডব্লিওরা কৃষকদের জন্য বরাদ্দ সার, বীজ ও কীটনাশক খোলা বাজারে পাচার করে দেওয়া হচ্ছে৷ তাতে কৃষকরা ভর্তুকি মূলে কৃষি দপ্তর থেকে এইসব কৃষি সামগ্রী পাচ্ছে না৷ ফলে, চাষীরা বাজার থেকে অধিক মূল্যে কৃষি সমগ্রী ক্রয় করতে হচ্ছে৷ তাতে উৎপাদন খরচ বেশী হচ্ছে৷ স্বাভাবিকভাবেই বাজারে উৎপাদিত ফসরে দাম বাড়ছে৷ গোটা বিষয়ে প্রশাসনের তরফ থেকে দৃষ্টিগোচর করা হচ্ছেনা বলে অভিযোগ চাষীদের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top