News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত আরও ১৪ জন
Image

উত্তরপ্রদেশে ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত আরও ১৪ জন

লখনউ, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। আহত হয়েছেন আরও ১৪। বড়দিনের সকালে সকালে রবিবার ঘন কুয়াশার জেরে রাজ্যের ভাদোহি জেলায় দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। দুটি ঘটনায় মোট সাতজন আহত হন । অন্যদিকে, মউ জেলায় আরও একটি দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। এখানে আহত হন আরও সাতজন।এদিন সকালে ভাদোহি জেলার গোপীগঞ্জের লালাগঞ্জে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে চারজন মারা যান। আহত হন পাঁচজন। গোপীগঞ্জেই আমভা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাককে এসইউভি ধাক্কা মারলে দুইজন আহত হন।অন্যদিকে, মউ জেলার হলধরপুরে রাজ্য পরিবহণের একটি বাস একটি জিপকে ধাক্কা মারলে দুই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় আরও সাতজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আবহাওয়া দফতর জানিয়েছে, আগরা, মেরঠ, ইলাহাবাদ এবং মোরাদাবাদে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বৃদ্ধি পাওয়ার ফলে, ভোরের দিকে ঘন কুয়াশা হয়। যার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। এর জেরেই এত দুর্ঘটনা ঘটছে।-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top