News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যার শ্লীলতাহানির মামলায় জেল হাজতে পুর নিগমের কাউন্সিলার
Image

শিশুকন্যার শ্লীলতাহানির মামলায় জেল হাজতে পুর নিগমের কাউন্সিলার

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের দশ নং ওয়ার্ডের কাউন্সিলার মৃন্ময় সেনকে শুক্রবার আদালতে তোলা হলে তাঁকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ গত ৯ ডিসেম্বর শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে দশ নং ওয়ার্ডের কাউন্সিলার মৃন্ময় সেনকে গ্রেপ্তার করেছিল আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ৷ পক্সো আইনে মামলা গ্রহণ করলেও আইনের ফাঁক গলে অর্ন্তবর্তীকালীন জামিন পেয়ে যান কলঙ্কিত কাউন্সিলার৷ এই নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় বইতে শুরু করে৷ এমনকি পূর্ব মহিলা থানার ওসির বরখাস্তের দাবীও উঠে৷ এনিয়ে ময়দানে নামে বিভিন্ন রাজনৈতিক দল৷ শাসক দল এই ইস্যুতে ধরি মাছ না ছুই পানি গোছের ভূমিকা পালন করে৷ আদালত মৃন্ময় সেনকে অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করার সময় নির্দেশ দিয়েছিল ২৩ ডিসেম্বর আদালতে হাজিরা দিতে৷ সেই অনুযায়ী অভিযুক্ত মৃন্ময় সেন হাজিরা দিতে গেলে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top