নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ ষাটোধর্ব বৃদ্ধা স্ত্রীকে পিটিয়ে খুন করলেন স্বামী৷ বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুরের ভূমিহীন টিলায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা স্ত্রী সরস্বতী সূত্রধরকে পিটিয়ে খুন করে স্বামী রতন সূত্রধর৷ রাতেই আক্রান্ত সরস্বতী সূত্রধরকে জিবিতে ফেলে রেখে চলে যান তার স্বামী৷ জানা গেছে, রাতেই ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ কিন্তু হাসপাতাল মর্গে মৃতদেহ পড়ে থাকলেও সকালে কেউই তাকে নিতে আসেননি৷ অবশ্য সিধাই থানায় রতন সূত্রধরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানা গেছে৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রতন সূত্রধরের সাথে এলাকারই এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল৷ এলাকাবাসীর অনুমান এরই জের বৃহস্পতিবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করেছে তার স্বামী৷ তাতে ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে৷
ষাটোর্দ্ধ স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















