News Flash

  • Home
  • Uncategorized
  • কালো টাকা সাদা করতে আয়করকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ
Image

কালো টাকা সাদা করতে আয়করকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ কালো টাকা সাদা করার জন্য আবারও সুযোগ দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী গরিব

শুক্রবার সাংবাদিক সম্মেলনে আয়কর স্কিম নিয়ে বলছেন আয়কর রাজ্য বিভাগের সহকারী কমিশনার শ্যামল দত্ত৷ নিজস্ব ছবি৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে আয়কর স্কিম নিয়ে বলছেন আয়কর রাজ্য বিভাগের সহকারী কমিশনার শ্যামল দত্ত৷ নিজস্ব ছবি৷

কল্যাণ যোজনায় রিটার্ন জমা দেওয়া হলে  মিলবে ছাড়৷ এক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ নেওয়া যাবে৷ এই যোজনা অনুসারে ৩০ ডিসেম্বরের মধ্যে বাতিল নোটেও রিটার্ন দেওয়া যাবে৷ যোজনায় বলা হয়েছে, মূল অর্থরাশির ৫০ শতাংশ কেটে রাখবে আয়কর দপ্তর৷ বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ চার বছরের জন্য জমা করতে হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায়৷ বাকি ২৫ শতাংশ নিজেদের ব্যাঙ্ক খাতায় রাখতে পারবেন৷ চার  বছরের জন্য যে ২৫ শতাংশ জমা রাখা হবে তাতে কোন সুদ দেওয়া হবে না৷ চার বছর বাদে ঐ ২৫ শতাংশ অর্থ ফিরিয়ে দেওয়া হবে কর দাতাকে৷ তাতে করে ৫০ শতাংশ অর্থ সহজেই কালো থেকে সাদা করে নিতে পারবেন কর দাতারা৷ এবিষয়ে শুক্রবার আগরতলায় আয়কর দপ্তরে রাজ্য শাখার সহকারী কমিশনার শ্যামল দত্ত বলেন, গত ১৭ ডিসেম্বর এই যোজনা চালু হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা রয়েছে এই যোজনায় রিটার্ন জমা দেওয়ার৷ এদিন তিনি বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোটে জমা দেওয়া যাবে রিটার্ন৷ কিন্তু ৩০ ডিসেম্বরের পর বাতিল নোটে রিটার্ন জমা দেওয়া যাবে না৷ তিনি জানান, গত ৮ নভেম্বরের আগে কিংবা পরে বহু মানুষ রয়েছেন যারা ব্যাঙ্কে প্রচুর নগদ অর্থ জমা দিয়েছেন৷ আবার অনেকেরই এখনো প্রচুর নগদ অর্থ বাড়িতে রয়েছে৷ কিন্তু তারা ব্যাঙ্কে জমা দিতে  পারছেন না৷ এক্ষেত্রে ঘোষণা বর্হিভূত আয় ঘোষণা দিয়ে কালো টাকা সাদা করে নেওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই যোজনায় রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কোন উর্দ্ধসীমা নেই৷ এমনকি এই যোজনায় রিটার্ন জমা দেওয়া হলে কোন ধরনের তদন্ত কিংবা মামলা হবে না৷ তিনি বলেন, ৩১ মার্চের পর অঘোষিত আয়ের আয়কর দিতে গেলে ৭৭২৫ শতাংশ কেটে রাখবে আয়কর দপ্তর৷ আর যদি অঘোষিত আয় কেউ ঘোষণা না দেন তাহলে তাঁকে নোটিশ পাঠানো হলে তার কাছ থেকে ৮৭২৫ শতাংশ অর্থ কেটে রাখা হবে৷ পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও হবে৷ এদিন তিনি আয়করের এই সুযোগ নেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top