ভালেট্টা, ২৩ ডিসেম্বর৷৷ বেশ কয়েক ঘন্টার টানটান উত্তেজনার পর লিবিয়ায় বিমান ছিনতাই কান্ডে যবনিকা পতন ঘটেছে৷ আত্মসমর্পণ করেছে দুই অপহরণকারী৷ সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ অপহরণকারীদের হেপাজতে নেওয়া হয়েছে৷ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটা নাগাদ ১১৮ জন যাত্রী সহ লিবিয়ার বিমান অপহরণ করে মলটায় নিয়ে যায় দুই অপহরণকারী৷ ঐ বিমানে ১১১ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন৷ অপহরণ- কারীরা হেন্ড গ্রেনেড দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল৷ জানা গিয়েছে বিমানটি লিবিয়ার সৈকত নিকটবর্তী শহর সাবা থেকে ত্রিপুলীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল৷ কিন্তু, মাঝ আকাশে অপহরণ করে বিমানটিকে তিনশ কিলোমিটার উত্তরে অবস্থিত দীপরাষ্ট্র মলটায় নিয়ে যায়৷ এরপর অপরহণকারীদের আলোচনা শুরু হলে প্রথমে মহিলা ও শিশুসহ ৬৫ জনকে মুক্তি দেয় অপহরণকারীরা৷ পরে বাকিদেরও মুক্তি দেওয়া হয়৷
অপরহরণকারীদের আত্মসমর্পণ, অক্ষত উদ্ধার ১১৮ জন বিমানযাত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















