News Flash

  • Home
  • Uncategorized
  • অপরহরণকারীদের আত্মসমর্পণ, অক্ষত উদ্ধার ১১৮ জন বিমানযাত্রী
Image

অপরহরণকারীদের আত্মসমর্পণ, অক্ষত উদ্ধার ১১৮ জন বিমানযাত্রী

flightভালেট্টা, ২৩ ডিসেম্বর৷৷ বেশ কয়েক ঘন্টার টানটান উত্তেজনার পর লিবিয়ায় বিমান ছিনতাই কান্ডে যবনিকা পতন ঘটেছে৷ আত্মসমর্পণ করেছে দুই অপহরণকারী৷ সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ অপহরণকারীদের হেপাজতে নেওয়া হয়েছে৷ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটা নাগাদ ১১৮ জন যাত্রী সহ লিবিয়ার বিমান অপহরণ করে মলটায় নিয়ে যায় দুই অপহরণকারী৷ ঐ বিমানে ১১১ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন৷ অপহরণ- কারীরা হেন্ড গ্রেনেড দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল৷ জানা গিয়েছে বিমানটি লিবিয়ার সৈকত নিকটবর্তী শহর সাবা থেকে ত্রিপুলীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল৷ কিন্তু, মাঝ আকাশে অপহরণ করে  বিমানটিকে তিনশ কিলোমিটার উত্তরে অবস্থিত দীপরাষ্ট্র মলটায় নিয়ে যায়৷ এরপর অপরহণকারীদের আলোচনা শুরু হলে প্রথমে মহিলা ও শিশুসহ ৬৫ জনকে মুক্তি দেয় অপহরণকারীরা৷ পরে বাকিদেরও মুক্তি দেওয়া হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top