News Flash

  • Home
  • Uncategorized
  • অডিশনে সুযোগ দেওয়ার নামে প্রতারণা, থানায় মামলা
Image

অডিশনে সুযোগ দেওয়ার নামে প্রতারণা, থানায় মামলা

cheatingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার অডিশনে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন ছেলেমেয়েদের কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ রামনগরস্থিত ডান্স একাডেমির কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ৷ প্রত্যেক ছেলেমেয়েদের কাছ থেকে অডিশনে সুযোগ করে দেওয়ার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডান্স একাডেমির কর্ণধার পীযূষ দেবনাথের বিরুদ্ধে৷ বৃহস্পতিবার অভিভাবকরা বটতলা ফাঁড়িতে পীযূষ দেবনাথের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন৷ বর্তমানে শ্রীদেবনাথ পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ এই ঘটনায় ডান্স একাডেমির অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top