News Flash

  • Home
  • Uncategorized
  • নরেশ, জয়কিশোর ও মৃন্ময় ইস্যুতে শাসক দলকে চাপে রাখতে ময়দানে তৃণমূল ও বিজেপি
Image

নরেশ, জয়কিশোর ও মৃন্ময় ইস্যুতে শাসক দলকে চাপে রাখতে ময়দানে তৃণমূল ও বিজেপি

bjp-tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ নারী নির্যাতনের অভিযোগ এনে মন্ত্রী নরেশ জমাতিয়া, এডিসির এমডিসি জয়কিশোর জমাতিয়া এবং পুর নিগমের কাউন্সিলার মৃন্ময় সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ময়দানে বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস রাজধানী আগরতলায় এই ইস্যুতে মিছিল সংগঠিত করেছে৷ অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব মন্ত্রী নরেশ জমাতিয়ার পদত্যাগ দাবি করেন৷ পাশাপাশি এবিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে স্পষ্টীকরণ দিতে বলেন তিনি৷ এদিন, সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস রাজপথ কাপিয়ে মিছিলে নারী নির্যাতনকারী অভিযোগে নরেশ জমাতিয়া, জয়কিশোর জমাতিয়া এবং মৃন্ময় সেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়৷ এদিকে, বিজেপি প্রদেশ সভাপতি বলেন, পূর্বেও চারিত্রিক অধঃপতনের অভিযোগে মন্ত্রিসভার সদস্যকে বরখাস্ত করা হয়েছে৷ তাহলে মন্ত্রী নরেশ জমাতিয়ার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কেন নিচ্ছে না রাজ্য সরকার, সেই প্রশ্ণ তুলেন তিনি৷ এই যুক্তিতে তাঁর দাবি, অবিলম্বে নরেশ জমাতিয়াকে মন্ত্রিসভা থেকে  বহিষ্কার করা হোক৷ পাশাপাশি বিচারকদের নিয়ে কমিটি গঠন করে নরেশ জমাতিয়ার ঘটনায় তদন্ত করে যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাঁকে পুনরায় মন্ত্রিত্বে ফিরিয়ে আনা হোক৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top