News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ আমরা বাঙালীর
Image

রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ আমরা বাঙালীর

amara-bangaliনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্য ভাগের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমরা বাঙালি দল৷ দলের রাজ্য কমিটির বৈঠকের প্রাক্কালে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল সংগঠিত করে দল৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক হরিগোপাল দেবনাথ বলেন, রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের মানুষ শান্তিপ্রিয়ভাবেই বসবাস করছেন৷  রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে রাজ্যভাগের চক্রান্ত চলেছে৷ পৃথক রাজ্য গঠনের স্লোগানধারীদের রীতিমত হঁুশিয়ারি দিয়ে শান্তিকামী জনগণকে প্রতিবাদ প্রতিরোধ মুখর হওয়ার জন্য তিনি আহ্বান জানান৷ হরিগোপালবাবু বলেন, রাজ আমল থেকেই বাংলা ভাষা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃত৷ বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রাখার বর্তমান সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ একাদশ শ্রেণী থেকে বাংলা প্রত্যাহার করে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি৷ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলা ভাষা বহাল রাখার জন্য তিনি দাবি জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top