News Flash

  • Home
  • Uncategorized
  • ভর্তুকি মূল্যের কেরোসিন সরবরাহ বাতিল হচ্ছে রেশনে
Image

ভর্তুকি মূল্যের কেরোসিন সরবরাহ বাতিল হচ্ছে রেশনে

keroseneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ ডিবিটি’র (ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার) আওতায় নিয়ে আসা হবে কেরোসিন৷ প্রচলিত প্রথা পরিবর্তন করে সরাসরি রেশনে ভর্তূকিতে মিলবে না এই জ্বালানি তেল৷ কারণ, খুব শীঘ্রই ভর্তুকি মূল্যে কেরোসিন গণবন্টন ব্যবস্থা থেকে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ সূত্রের খবর, গ্যাসের মত কেরোসিনও পুরো টাকা দিয়ে কিনতে হবে গ্রাহকদের৷ গণবন্টন ব্যবস্থায় যে পরিমাণ কেরোসিন প্রাপ্য ততটা ভর্তুকি সরাসরি ব্যাঙ্কে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার৷
সূত্রের খবর, নীল রংয়ের কেরোসিন তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তার বদলে বাজারে মিলবে সাদা কেরোসিন৷ সাদা কেরোসিন কিনতে ভোক্তার দিতে হবে লিটার প্রতি ৫০ টাকা৷ ফলে, কোন রেশনকার্ডধারী তার প্রাপ্য দুই লিটার কেরোসিন ১০০ টাকা দিয়ে কিনলে, ভর্তুকির টাকা সরাসরি ঐ ভোক্তার একাউন্টে পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার৷ এখন ১৭ টাকা লিটার কেরোসিনের মূল্য৷ সেক্ষেত্রে কেরোসিন কিনলেই ২লিটারে ভর্তুকিবাবদ ৫৬ টাকা প্রতি মাসে গ্রাহকদের একাউন্টে পাঠাবে কেন্দ্র৷
সরাসরি ভর্তুকি মূল্যে গণবন্টন ব্যবস্থায় কেরোসিন সরবরাহ বন্ধ করে দেওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের যুক্তি, সারা দেশেই লুট চলছে ভর্তুকি মূল্যে কেরোসিনের৷ ইতিমধ্যে হিসেব বহির্ভূত ৩৪ লক্ষ লিটার কেরোসিন বরাদ্দ উত্তরপ্রদেেেশর জন্য কেটে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যের জন্য গণবন্টন ব্যবস্থায় বরাদ্দকৃত কেরোসিনের থেকে ১৮ লক্ষ লিটার কম দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, এখন গণবন্টন ব্যবস্থায় কেরোসিন সরবরাহে মহা সমস্যায় পড়েছে খাদ্য দপ্তর৷
সূত্রের খবর, এক ঝটকায় গণবন্টন ব্যবস্থায় কেরোসিন বন্ধ করা হবে না৷ পর্যালোচনা করে দেখা হবে রাজ্যে বিদ্যুৎ এবং গ্যাসের পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে৷ তারপর বিবেচনা করা হবে কেরোসিন সরবরাহ এডিসি না নন এডিসি এলাকায় হচ্ছে সেই বিষয়টি৷ চাহিদার সাথে হিসেবের পুরো তথ্য মিলিয়ে দেখার পরই রাজ্যে সরাসরি গণবন্টন ব্যবস্থায় কেরোসিন সরবরাহ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার৷ অবশ্য রাজ্য সরকার বলছে, কেন্দ্র চাইছে ত্রিপুরাকে কেরোসিন মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা দিতে৷ এবিষয়ে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা বলেন, কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে কেরোসিন মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা দিতে চাইছে৷ কিন্তু কেন্দ্রের এই ইচ্ছা ত্রিপুরার মত পরিকাঠামোতে সম্ভব বলে মনে করেন না খাদ্যমন্ত্রী৷ তাঁর বক্তব্য, রাজ্যে পর্যাপ্ত রান্নার গ্যাসের জোগান নেই৷ প্রতিমাসেই ব্যাকলগ থাকে৷ উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক সময়ই ব্যাকলগ বেড়ে যায়৷ সেক্ষেত্রে কেরোসিন অনেকটাই জ্বালানির কাজে সহায়তা করে৷ ফলে, রাজ্যকে কেরোসিন মুক্ত হিসেবে আগামীদিনে বিবেচনা করা সঠিক হবে না বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী৷
অবশ্য, কেরোসিনের ডিবিটি চালু হতে আরো কিছুটা সময় বাকি আছে৷ যতদূর জানা গেছে, চলতি অর্থবছরের শেষের দিকে এই ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, ধারণা করা হচ্ছে রাজ্যেও কেরোসিনের যেভাবে লুট চলছে, তাতে লাগাম টানবে কেন্দ্র৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top