News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিকেলের নিট দেয়া যাবে বাংলা ভাষাতেও
Image

মেডিকেলের নিট দেয়া যাবে বাংলা ভাষাতেও

Healthনয়াদিল্লী, ২১ ডিসেম্বর৷৷ বাংলা সহ আটটি ভাষায় নেওয়া হবে মেডিকেল কলেজে ভর্ত্তি হওয়ার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই আটটি ভাষায় নেওয়া হবে পরীক্ষা৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে বলা হয়েছে হিন্দু, ইংরেজী ছাড়াও বাংলা, অসমিয়া, গুজরাতি, মারাঠি, তামিল ও তেলেগু ভাষায় দেওয়া যাবে পরীক্ষা৷
উল্লেখ্য, গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আঠারটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবদের সঙ্গে এই মর্মে বৈঠক করেছেন৷ তাতে মেডিকেলে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভাষা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে৷ এদিন স্বাস্থ্য মন্ত্রক আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে৷ তবে, বিভিন্ন ভাষায় পরীক্ষা হলেও মেডিকেলে ভর্ত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মেধা তালিকাকেই৷ নয়া এই ব্যবস্থা চালুর সিদ্ধান্তে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আলাদা করে আর কোন পরীক্ষা নিতে পারবে না রাজ্যগুলি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top