News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সব ধর্মের মানুষের অন্যায় এক চোখে দেখা হয় না ঃ রাজ্যপাল
Image

দেশের সব ধর্মের মানুষের অন্যায় এক চোখে দেখা হয় না ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সংখ্যালঘুরা দেশের রাজনৈতিক দলগুলির হাতিয়ার৷ এনিয়ে আক্ষেপ করেন

বুধবার আগরতলায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ বইটি আনুষ্ঠানিক প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ বইটি আনুষ্ঠানিক প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক৷ ছবি নিজস্ব৷

রাজ্যপাল তথাগত রায়৷ তিনি স্পষ্ট বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্মাবলম্বী মানুষ অন্যায় করলে তাদের সকলকে এক চোখে দেখা হবে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা সত্য নয়৷ তিনি মনে করেন, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একজন মুসলিমের অন্যায় কিছুতেই বলা যাবে না৷ সেটাকে চেপে রাখতে হয়৷ আর এবিষয়টি মানুষের অবচেতনের মধ্যে ঢুকে গেছে৷ কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তাঁর মতে, ওপারে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তদের নিরাপত্তাবোধ দিতে হবে৷ না হলে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় ওঁরা ভারতে চলে আসবে বলে তিনি চিন্তা ব্যক্ত করেন৷ বুধবার আগরতলায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ বইটি আনুষ্ঠানিক প্রকাশ করে তিনি আলোচনায় এই বিষয়গুলি তুলে ধরেন৷ মূলত, দেশভাগের পর তদানীন্তন উদ্বাস্তুদের ওপর অত্যাচার, নিপীড়ন ও দুঃখ, দুর্দশার কাহিনী ও ইতিহাস এই বইতে তুলে ধরেছেন রাজ্যপাল৷
এদিন, এই বইয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন রাজ্যপাল তথাগত রায়৷ তাতে এই বই লেখার নেপথ্যে সংখ্যালঘু তোষণ এদেশে যেভাবে হচ্ছে ঠিক তার উল্টো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে৷ দেশভাগের পরবর্তী পূর্ব পাকিস্তানে হিন্দুদের যেভাবে গণহত্যা করা হয়েছে সেই বিষয়গুলিও রাজ্যপাল তুলে ধরেছেন৷ এদিন তিনি অত্যন্ত উদ্বেগের সাথে বলেন, পূর্ব পাকিস্তানে চোকনগরের কাছে পাকিস্তানি সেনারা প্রায় দশ হাজার হিন্দুদের হত্যা করেছিল৷ তখন ওপারে নিরাপত্তাহীনতার কারণে বহু হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তরা ওপার ছেড়ে এপারে চলে এসেছিলেন৷ তাঁর বক্তব্য, মূলত ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে৷ কিন্তু দেশভাগের পর বহু উদ্বাস্তু এপারে যেমন এসেছেন অনেকে ওপারেও গেছেন৷ কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ১ কোটির ওপর হিন্দু ভারতে চলে এসেছিলেন৷ কিন্তু সমপরিমাণে মুসলিম ওপারে যাননি৷ অবশ্য, স্বাধীনতার পরবর্তী সময়ে জনসংখ্যার পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছিলেন শতকরা ২০ শতাংশ৷ যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশ৷ অথচ বাংলাদেশে যেখানে সংখ্যালঘুদের শতকরা হার ছিল ২৯ শতাংশ৷ এখন সেটা কমে দাঁড়িয়েছে শতকরা ৮ শতাংশ৷ এই পরিসংখ্যান অনেক কিছুই ইঙ্গিত করছে বলে তিনি মনে করেন৷
এদিন তিনি সাফ বলেন, নিরাপত্তা যেমন প্রয়োজন তেমনি নিরাপত্তাবোধেরও প্রয়োজন রয়েছে৷ কিন্তু নিরাপত্তাবোধ বাংলাদেশ সরকার সেদেশের সংখ্যালঘুদের মধ্যে জাগ্রত করতে পারছে না৷ সম্প্রতি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাবোধ জাগ্রত করার প্রয়াস হাতে নিয়েছে৷ কিন্তু সেটা যথেষ্ট নয় বলে মনে করেন রাজ্যপাল তথাগত রায়৷ তাই তিনি বলেন, ওপারের সংখ্যালঘুরা বাংলাদেশেরই নাগরিক৷ তাই, তাঁদের ওপারে থাকার পুরো অধিকার রয়েছে৷ এজন্য বাংলাদেশ সরকারকেই তাঁদের নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তাবোধ জাগ্রত করা সুনিশ্চিত করতে হবে৷
এদিন আলোচনায় উদ্বাস্তুদের ওপার থেকে এপারে চলে আসার পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে কিনা সেই প্রশ্ণও উঠেছে৷ কিন্তু রাজ্যপাল তথাগত রায়ের সাফ কথা, ওপার থেকে এপারে আসার পেছনে অর্থনীতি গৌণ কারণ৷ মূলত, নিরাপত্তাহীনতায় তাঁদেরকে এপারে আসতে বাধ্য করেছে৷ তিনি জোর গলায় বলেন, বেশিরভাগ হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন তার পেছনে অর্থনৈতিক দিক নেই৷ কারণ হিন্দু জমিদাররা মুসলিমদের উপর অত্যাচার করেছিলেন এজন্যই তাঁদের ওপর প্রতিশোধ মুসলিমরা নিয়েছেন তেমনটা মনে করার উপায় নেই৷ এদিন রাজ্যপাল যুক্তি দিয়ে বলেন, নোয়াখালিতে খুব বেশি হলে ১০০ জন হিন্দু জমিদার ছিলেন৷ পাশাপাশি মুসলিম জমিদারও ছিলেন৷ আর সব জমিদাররা অত্যাচারী ছিলেন না৷ তাই জমিদাররা অত্যাচার করেছেন বলে তাঁদের বিরুদ্ধে মুসলিমরা ক্ষেপেছেন, সেটাই যদি হয়ে থাকে তাহলে গরিব জেলে, ছোট দোকানদার, শিক্ষকদের উপর ওপারে অত্যাচার কেন হয়েছে৷ এই প্রশ্ণ তুলে রাজ্যপালের দাবি, তাঁরা হিন্দু বলেই তাঁদের ওপর অত্যাচার হয়েছে৷
এদিকে, পাকিস্তানের সাথে কোনভাবেই সমঝোতায় আসা সম্ভব নয় বলে স্পষ্ট জানান রাজ্যপাল৷ প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্কের বিষয়ে এক প্রশ্ণের জবাব দিতে গিয়ে রাজ্যপাল উষ্মা প্রকাশ করে বলেন, পাকিস্তানের সুকলগুলির পাঠ্যবইগুলি ছত্রে ছত্রে ভারত বিদ্বেষী কথা রয়েছে৷ সেখানে নির্বাচিত সরকার নয়, সেনাবাহিনী দেশ পরিচালনা করছে৷ তাঁদের একটাই উদ্দেশ্য ভারতের সাথে শত্রুতা জাগ্রত করে রাখা৷ এমন একটা দেশের সাথে সমঝোতা কিভাবে করা যাবে সেই প্রশ্ণ তুলেন রাজ্যপাল৷ তাতে পাল্টা প্রশ্ণ উঠে আসে পরাজিত করার বদলে প্রতিবেশী রাষ্ট্রের মন জয় করা সম্ভব কিনা৷ তাতে রাজ্যপাল বলেন, পরাস্ত করতেই হবে৷ কারণ, চার্চিল বলেছিলেন আগে জয় পেতে হবে, তারপর উদার হতে হবে৷ না হলে উদার যে মূল্য পাওয়া যাবে না৷ তাই রাজ্যপাল মনে করেন, পাকিস্তানের রাজনৈতিক শক্তির সাথে সমঝোতায় আসা সম্ভব৷ কিন্তু সেনাবাহিনীর সাথে সমঝোতা কোনভাবেই সম্ভব নয়৷ ফলে, পাকিস্তানের আসল ক্ষমতা যতদিন অসামরিক সরকারের কাছে ফিরে না আসে ততদিন কোনরকম শান্তির আশা নেই বলে মন্তব্য করেন রাজ্যপাল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top