News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই গভর্নর যোগ দিচ্ছেন না পার্লামেন্টারি স্টেন্ডিং কমিটির বৈঠকে
Image

আরবিআই গভর্নর যোগ দিচ্ছেন না পার্লামেন্টারি স্টেন্ডিং কমিটির বৈঠকে

urjit-patel৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২১ ডিসেম্বর৷৷ বহু চাপাচাপির পরও রিজার্ভ ব্যাঙ্কের নব নিযুক্ত গভর্নর উরজিৎ প্যাটেল অর্থ বিষয়ক পার্লামেন্টারি স্টেন্ডিং কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন না৷  বৃহস্পতিবার এই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে৷ এটাই ছিল উরজিৎ প্যাটেলের পার্লামেন্টারি প্যানেলে উপস্থিত হওয়ার প্রথম পর্ব৷ দেশের মুদ্রার ৮৬ শতাংশ বিমুদ্রাকরণের বিষয়ে প্যানেলের সামনে বক্তব্য রাখার সুযোগ ছিল৷ সংসদের পাবলিক একাউন্টস কমিটি (পিএসি) রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে বলেছিল বিমুদ্রাকরণ বিষয়টি জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে পেশ করার জন্য৷ পাবলিক একাউন্টস কমিটি অর্থনীতির উপর বিমুদ্রকরণের প্রভাব সম্পর্কিত বিষয়টি পর্যালোচনা করতে চেয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের ভূতপূর্ব গভর্নর রঘুরাম রাজন কয়েক মাস আগে প্যানেলের সামনে উপস্থিত হয়েছিলেন হিসাব বহির্ভূত সম্পত্তি ইস্যুটি নিয়ে৷ সাংসদরা তাঁকে বলেছিলেন অর্থ মন্ত্রক কর্তৃক গঠিত মনিটরি কমিটি পেনেলের বিষয়ে৷ সংসদের শীতকালীন অধিবেশন গত সপ্তাহে শেষ হয়েছে৷ কিন্তু, এই বিষয়ে সংসদে কোন আলোচনাই হয়নি বিরোধীদের দাবী থাকা সত্যেও৷ শুধু তাই নয় বিরোধীরা এই বিষয়ে সংসদের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও জানতে চেয়েছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top