News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা
Image

তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা

itচেন্নাই, ২১ ডিসেম্বর (হি.স.): দেশজুড়ে আয়কর দফতরের হানা অব্যাহত| এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলকে চমকে দিয়ে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতেও হানা দিল আয়কর দফতর| বুধবার ভোর থেকেই তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর কর্তারা| একই সঙ্গে ওই শীর্ষ আমলার ছেলে, আত্মীয়ের বাড়ি সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর|
আয়কর দফতর সূত্রের খবর, মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়ি ছাড়াও তল্লাশি চালানো হয় বেঙ্গালুরু, চিত্তৌরের মুখ্যসচিবের আত্মীয়স্বজনের বাড়িতেও| প্রথম তল্লাশি শুরু হয় ভোর সাড়ে ৫টায়| আন্নানগরে মুখ্যসচিবের বাড়িতে| আয়কর দফতরের ২০ জন অফিসার হানা দেন| মুখ্যসচিবের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে| এই তালিকায় রয়েছে বালিয়াড়ি মালিক জে শেখর রেড্ডি সহ কয়েকজন ধনীর নামও|
কয়েকদিন আগেই চেন্নাই এবং ভেলোরে বালি খাদানের ব্যবসায়ী জে শেখর রেড্ডি এবং তঁার ভাই শ্রীনিবাসাসালুর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর| সেখান থেকেই নতুন এবং বাতিল নোটে ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়| সেই তল্লাশি সূত্র ধরেই এদিন তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top