চেন্নাই, ২১ ডিসেম্বর (হি.স.): দেশজুড়ে আয়কর দফতরের হানা অব্যাহত| এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলকে চমকে দিয়ে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতেও হানা দিল আয়কর দফতর| বুধবার ভোর থেকেই তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর কর্তারা| একই সঙ্গে ওই শীর্ষ আমলার ছেলে, আত্মীয়ের বাড়ি সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর|
আয়কর দফতর সূত্রের খবর, মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়ি ছাড়াও তল্লাশি চালানো হয় বেঙ্গালুরু, চিত্তৌরের মুখ্যসচিবের আত্মীয়স্বজনের বাড়িতেও| প্রথম তল্লাশি শুরু হয় ভোর সাড়ে ৫টায়| আন্নানগরে মুখ্যসচিবের বাড়িতে| আয়কর দফতরের ২০ জন অফিসার হানা দেন| মুখ্যসচিবের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে| এই তালিকায় রয়েছে বালিয়াড়ি মালিক জে শেখর রেড্ডি সহ কয়েকজন ধনীর নামও|
কয়েকদিন আগেই চেন্নাই এবং ভেলোরে বালি খাদানের ব্যবসায়ী জে শেখর রেড্ডি এবং তঁার ভাই শ্রীনিবাসাসালুর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর| সেখান থেকেই নতুন এবং বাতিল নোটে ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়| সেই তল্লাশি সূত্র ধরেই এদিন তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই|
তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















