News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস্ট্রোএনটেরাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র
Image

গ্যাস্ট্রোএনটেরাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র

dharmendraমুম্বই, ২১ ডিসেম্বর (হি.স.) : হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র| মঙ্গলবার তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়| খান্ডালায় তাঁর ফার্মহাউজে ছিলেন ধর্মেন্দ্র| মঙ্গলবার সেখান থেকে তিনি মুম্বই ফেরেন| তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়|
গত কয়েকদিন ধরেই তাঁর পেটের সমস্যা হচ্ছিল| মঙ্গলবার ফার্ম হাউজ় থেকে বাড়ি ফিরে তাঁর পেট ব্যথা শুরু হয়| এক ঘণ্টা পরেও যখন ব্যথা কমেনি, তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সার পর জানা যায় গ্যাস্ট্রোএনটেরাইটিসের সমস্যায় ভুগছিলেন তিনি| হাসপাতালে ধর্মেন্দ্রর চিকিত্সা করছেন বিশেষ আগারওয়াল| তিনি জানিয়েছেন, সোমবার ধর্মেন্দ্রজিকে হাসপাতালে ভর্তি করা হয়| তাঁর গ্যাসস্ট্রিকের সমস্যা হয়েছে| আমরা তাঁকে পর‌্যবেক্ষণে রেখেছি| চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি| কয়েকদিনের মধ্যেই আমরা তাঁকে ছেড়ে দেব| কয়েকদিন আগে ধর্মেন্দ্রর ৮১তম জন্মদিন ছিল| হেমা মালিনী ও ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি| টুইটারে স্ত্রী ও মেয়ের থেকে শুভেচ্ছাবার্তাও পান তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top