মুম্বই, ২১ ডিসেম্বর (হি.স.) : হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র| মঙ্গলবার তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়| খান্ডালায় তাঁর ফার্মহাউজে ছিলেন ধর্মেন্দ্র| মঙ্গলবার সেখান থেকে তিনি মুম্বই ফেরেন| তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়|
গত কয়েকদিন ধরেই তাঁর পেটের সমস্যা হচ্ছিল| মঙ্গলবার ফার্ম হাউজ় থেকে বাড়ি ফিরে তাঁর পেট ব্যথা শুরু হয়| এক ঘণ্টা পরেও যখন ব্যথা কমেনি, তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সার পর জানা যায় গ্যাস্ট্রোএনটেরাইটিসের সমস্যায় ভুগছিলেন তিনি| হাসপাতালে ধর্মেন্দ্রর চিকিত্সা করছেন বিশেষ আগারওয়াল| তিনি জানিয়েছেন, সোমবার ধর্মেন্দ্রজিকে হাসপাতালে ভর্তি করা হয়| তাঁর গ্যাসস্ট্রিকের সমস্যা হয়েছে| আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি| চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি| কয়েকদিনের মধ্যেই আমরা তাঁকে ছেড়ে দেব| কয়েকদিন আগে ধর্মেন্দ্রর ৮১তম জন্মদিন ছিল| হেমা মালিনী ও ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি| টুইটারে স্ত্রী ও মেয়ের থেকে শুভেচ্ছাবার্তাও পান তিনি|
গ্যাস্ট্রোএনটেরাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















