News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের গোন্ডিয়ায় হোটেলে ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ৭
Image

মহারাষ্ট্রের গোন্ডিয়ায় হোটেলে ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ৭

fire2গোন্ডিয়া (মহারাষ্ট্র), ২১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের গোন্ডিয়ায় হোটেলে ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ মৃতু্য হয়েছে ৭ জনের| এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন| বুধবার ভোর ৪টে নাগাদ গোন্ডিয়া শহরের গোরেলাল চকের বাজার এলাকায় প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিন্দাল প্লাজা হোটেলে| আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের ১৫টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে| তবে, বিধ্বংসী আগুনে অগ্নিদ্বগ্ধ হয়ে ৭ জনের মৃতু্য হয়েছে|
গাদছিরোলি রেঞ্জ-এর ইন্সপেক্টর জেনারেল বলেছেন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ৭ জনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে তঁারা শহরে এসেছিলেন এবং ওই হোটেলে উঠেছিলেন| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| আগুনের জন্য যখন হুড়োহুড়ি পড়ে যায় তখন এক ব্যক্তি দোতলা থেকে ঝঁাপ দেন| আহত অবস্থায় এই ব্যক্তিকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top