News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বাড়ির সামনেই তরুণীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
Image

দিল্লিতে বাড়ির সামনেই তরুণীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

9MMPISTOL copyনয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লির নজফগড়ে বাড়ির সামনেই গুলি করে খুন করা হল ১৭ বছর বয়সি এক তরুণীকে| প্রকাশ্য রাস্তায় মার্সিডিজ গাড়ির ভিতরেই ওই তরুণীকে গুলি করে খুন করা হয়| বাড়ির জানলা দিয়ে গোটা ঘটনা চাক্ষুস করেন কিশোরীর মা| চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়| পুলিশ জানিয়েছে, দিল্লির নজফগড়ের বাসিন্দা ওই তরুণী দুই বন্ধু যোগেশ ও শুভম-এর সঙ্গে সিনেমা দেখতে ও শপিং করতে যায়| সেখান থেকে গাড়িতে করেই তঁার বাড়ি ফেরার কথা ছিল| অনেক দেরি হয়ে যাওয়ায় ৭.৩০ মিনিট নাগাদ মেয়েকে ফোন করে বাড়ি ফিরতে বলেন মা|
বাড়ির জানলার সামনে দঁাড়িয়ে মেয়ের অপেক্ষা করছিলেন মা| এমন সময় জানলা দিয়ে তরুণীর মা দেখেন, গাড়ি থেকে নেমে গিয়েছে মেয়ের এক বন্ধু যোগেশ| ভিতরে তখনও রয়েছে শুভম ও তঁার মেয়ে| এরপরই আচমকা গুলির শব্দ শোনেন ওই মহিলা| বাড়ির বাইরে বেরিয়ে তিনি দেখেন, গাড়ির ভিতরে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে| পুলিশ জানিয়েছে, ঘটনার একমাত্র সূত্র গাড়িতে বসে থাকা অপর ছেলেটি| যাকে ঘটনার পর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না| খুনের কারণ কি, তা খতিয়ে দেখছে পুলিশ|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top