News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ লক্ষ টাকার বেশি আয়ের গ্রাহকদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত
Image

১০ লক্ষ টাকার বেশি আয়ের গ্রাহকদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত

lpg-gas-cylinderনয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : যাঁদের আয় বছরে ১০ লক্ষ টাকার বেশি তাঁদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক | শীঘ্রই আয়কর দফতর সেই সব গ্রাহকদের প্যান, ঠিকানা ও মোবাইল নম্বর সহ ব্যক্তিগত তথ্য পেট্রোলিয়ামমন্ত্রকের কাছে পাঠিয়ে দেবে|
কেন্দ্রীয় সূত্রে খবর, সম্প্রতি দুই মন্ত্রকের মধ্যে একটি চুক্তি হয়েছে| যার মাধ্যমে আয়কর দফতর সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ, লিঙ্গ, ই-মেল আইডি, বাড়ির ফোন নম্বর এবং যাবতীয় ঠিকানা সব পেট্রোমন্ত্রকের কাছে পাঠিয়ে দেবে| এরপর, পেট্রো মন্ত্রক ওই ব্যক্তিদের তালিকা তৈরি করে দেখবে, তাঁরা রান্নার গ্যাসের ভর্তুকির সুবিধা নিচ্ছেন কি না| যদি দেখা যায়, এই উচ্চ আয়ের ব্যক্তিরা ভর্তুকি পাচ্ছেন, তাহলে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে|
জানা গিয়েছে, শীঘ্রই এই নিয়ে দুই মন্ত্রকের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হবে| যা এই তথ্য হস্তান্তরের প্রক্রিয়ার পথ প্রশস্ত করবে| এতদিন আয়কর দফতর এই সংবেদনশীল তথ্য কেবলমাত্র পুলিশ, সিবিআই, ইডি-র মত তদন্তকারী সংস্থার সঙ্গেই ভাগ করত | তাও এই শর্তে যে, এই তথ্য কোনওমতেই বাইরে যেন প্রকাশ না পায় এবং তথ্যকে তদন্তের বাইরে যেন ব্যবহার করা না হয়| কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানান, এই তথ্যকে হাতিয়ার করে পেট্রোমন্ত্রক নিশ্চিত হতে পারবে যে কাদের আয় ১০ লক্ষের বেশি| একবার তা নিশ্চিত হলেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট এলপিজি গ্রাহক সংখ্যা খতিয়ে দেখে সেখান থেকে ভর্তুকির অমুমতি বাতিল করা হবে|
তিনি আরও বলেন, অনেকে আছেন যাঁরা ইতিমধ্যেই স্বেচ্ছায় ভর্তুকি ত্যাগ করেছেন| আবার অনেকে আছেন, যাঁরা উচ্চ আয় করেও, এই সুযোগ ত্যাগ করছেন না| বর্তমানে প্রত্যেক গ্রাহক বছরে ১২টি করে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডার পান| যাঁদের আয় বছরে ১০ লক্ষ টাকার বেশি, তাঁদের রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য গতবছর আহ্বান করেছিল কেন্দ্র|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top