News Flash

  • Home
  • Uncategorized
  • নোট সমস্যা স্বাভাবিক হবে ফেব্রুয়ারীর শেষ দিকে, দাবি এসবিআই-এর
Image

নোট সমস্যা স্বাভাবিক হবে ফেব্রুয়ারীর শেষ দিকে, দাবি এসবিআই-এর

new-currencyনয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেধে দেওয়া সময় ৩০ ডিসেম্বর নয়, নোট সমস্যা স্বাভাবিক হতে লাগবে আরও দুই মাস | আর্থাত্ সব কিছু ঠিক ঠাক চললে আগামী ফেব্রুয়ারীর শেষ দিকে স্বাভাবিক হবে এই সমস্যা| এমনটাই দাবি করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)|
এক সমীক্ষার পর এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে বাজার থেকে যে পরিমাণ নোট বাতিল হয়েছে, ৩০ ডিসেম্বরের মধ্যে তার বড়জোর পঞ্চাশ শতাংশ ফিরে আসবে| সব কিছু ঠিকঠাক চললে তবে ফেব্রুয়ারির শেষ অবধি ৭৫ থেকে ৮৮ শতাংশ টাকা ফিরে আসতে পারে| তবেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে|
যদিও গত ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন ৩০ ডিসেম্বরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে| এখনও তাঁর অবস্থানে অনড় আছেন প্রধানমন্ত্রী কারণ তিনি বাজার থেকে যে টাকা তুলে নেওয়া হয়েছে সেই পরিমাণ টাকা আর বাজারে ফেরত আসবে না বিষয়টি নিশ্চিত করেছেন তিনিও | তবে তাঁর দাবি নোটের আকাল পুরণ করবে নগদহীন লেনদেন| এখন দেখার বাস্তব পরিস্থিতি কি হয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top