News Flash

  • Home
  • Uncategorized
  • শরিয়তি আদালতকে নিষিদ্ধ ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট
Image

শরিয়তি আদালতকে নিষিদ্ধ ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট

madras-high-courtচেন্নাই, ১৯ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুতে আদালতের সমান্তলার চলা শরিয়তি আদালতকে নিষিদ্ধ ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট| রাজ্যের মসজিদগুলিতে চলা ওইসব শরিয়তি আদালত যাতে আর চলতে না পারে তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিল আদালত |
সম্প্রতি আবদুল রহমান নামে এক প্রবাসী ভারতীয় আদালতে একটি জনস্বার্থ মামলা করেন| সেখানে অভিযোগ করা হয়, আন্না সালাইয়ের মক্কা মসজিদে আদালতের সমান্তরাল একটি শরিয়তি আদালত চলছে | ওই আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় ফয়সলা করা হচ্ছে| আবদুল রহমানের আইনজীবী এ সিরাজুদ্দিন জানিয়েছেন, রাজ্যের বহু অসহায় মুসলিমদের ওই আদালতের হাত থেকে বাঁচাতেই ওই মামলা করা হয়েছে|
উল্লেখ্য, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এখনও দেশের বহু মুসলিম পরিবার শরিয়তি আদালতের সাহায্য নিয়ে থাকেন| এক্ষেত্রে আদালত শব্দটি ব্যবহার করা হলেও আসলে শরিয়ত অনুযায়ী বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ধর্মীয় আনইকানুন সেখানে জানিয়ে দেওয়া হয়| অনেকে সেকথা মেনে নিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেন| অবশ্য এনিয়ে বিতর্ক রয়েছে| এবার সেই জায়গাটাতেই আঘাত হানল আদালত|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top