চেন্নাই, ১৯ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুতে আদালতের সমান্তলার চলা শরিয়তি আদালতকে নিষিদ্ধ ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট| রাজ্যের মসজিদগুলিতে চলা ওইসব শরিয়তি আদালত যাতে আর চলতে না পারে তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিল আদালত |
সম্প্রতি আবদুল রহমান নামে এক প্রবাসী ভারতীয় আদালতে একটি জনস্বার্থ মামলা করেন| সেখানে অভিযোগ করা হয়, আন্না সালাইয়ের মক্কা মসজিদে আদালতের সমান্তরাল একটি শরিয়তি আদালত চলছে | ওই আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় ফয়সলা করা হচ্ছে| আবদুল রহমানের আইনজীবী এ সিরাজুদ্দিন জানিয়েছেন, রাজ্যের বহু অসহায় মুসলিমদের ওই আদালতের হাত থেকে বাঁচাতেই ওই মামলা করা হয়েছে|
উল্লেখ্য, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এখনও দেশের বহু মুসলিম পরিবার শরিয়তি আদালতের সাহায্য নিয়ে থাকেন| এক্ষেত্রে আদালত শব্দটি ব্যবহার করা হলেও আসলে শরিয়ত অনুযায়ী বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ধর্মীয় আনইকানুন সেখানে জানিয়ে দেওয়া হয়| অনেকে সেকথা মেনে নিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেন| অবশ্য এনিয়ে বিতর্ক রয়েছে| এবার সেই জায়গাটাতেই আঘাত হানল আদালত|
শরিয়তি আদালতকে নিষিদ্ধ ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















