News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ দফা দাবীতে বিভিন্ন স্থানে পেনশনার্সদের গণবস্থান
Image

২৫ দফা দাবীতে বিভিন্ন স্থানে পেনশনার্সদের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ রবিবার বেলা এগারাটা থেকে শুরু হয়ে রাজ্যব্যাপী সরকারি পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর অঙ্গ হিসেবে চার ঘন্টার গণবস্থান করল বিশালগড় বিভাগীয় কমিটি৷ গণবস্থানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি পেনশনার্স রাজ্য কমিটির সম্পাদক কৌশিক দেব, বিশালগড় বিভাগীয় সভাপতি গণেশ চন্দ্র ভৌমিক এবং সম্পাদক ভানুকান্ত রায়৷ তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বকেয়া সম্যক মহার্ঘ রিলিভ দ্রুত প্রদান করা, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ সংশোধন করে র াজ্যে দ্রুত চালু করা৷ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা প্রদান করা৷ তাছাড়া যুদ্ধকালীন তৎপরতায় আসাম-আগরতলা জাতীয় সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা৷ রবিবার বিশালগড়স্থিত কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত চার ঘন্টার গণবস্থানে ২৫ দফা দাবি নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃত্বগণ৷
এদিকে, রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলাতেও পঁচিশ দফা দাবিতে চার ঘন্টার গণ অবস্থান পালন করেছেন পেনশনার্সরা৷ প্যারাডাইস চৌমুহনীতে এই গণ অবস্থান পালন করা হয়৷ গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় হারে বেতনক্রম ও ডিয়ারনেস অ্যালাউন্স প্রদান সহ অন্যান্য দাবি অবিলম্বে পূরণ করার জন্য জোড়ালো দাবি করেছেন৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও পেনশনার্স অ্যাসোসিয়েশনের পঁচিশ দফা দাবির সমর্থনে গণ অবস্থান পালনের সংবাদ মিলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top