News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৬-র মিস ওয়ার্ল্ড পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি দেল ভ্যালে
Image

২০১৬-র মিস ওয়ার্ল্ড পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি দেল ভ্যালে

miss-world-2016আন্াপোলিস, ১৯ ডিসেম্বর (হি.স.) : এবছরের মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি দেল ভ্যালে| আর সেই সঙ্গে ছিটকে যান বঙ্গ বিউটি প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়| মিস ওয়ার্ল্ড ২০১৬-র প্রথম রানার্স আপ ডমিনিক্যান রিপাবলিক| দ্বিতীয় রানার্স আপ ইন্দোনেশিয়ান নন্দনী|
এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মেরিল্যান্ডের ন্যাশনাল হার্বারে| বিজয়ী ১৯ বছরের স্টেফানির মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট তুলে দেন গতবছরের মিস ওয়ার্ল্ড মিরেয়া লালাগুনা রোয়ো| এর আগে পুয়ের্তো রিকো মিস ওয়ার্ল্ডের সম্মান পেয়েছিল ১৯৭৫ সালে|
জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন স্টেফানি| এবছর তিনি মিস মুন্দো দে পুয়ের্তো রিকো জয় করেন| মডেলিংয়ের পাশাপাশি মিউজ়িকেও আগ্রহ আছে তাঁর| তিনি নিউ ইয়র্কে কমনিউকেশন নিয়ে পড়াশোনা করছেন|
প্রতিযোগিতায় ফাইনালিস্টদের মধ্যে ছিল পুয়োর্তো রিকো, কেনিয়া, ইন্দোনেশিয়া, ডমিনিক্যান রিপাবলিক ও ফিলিপিন্স| এর মধ্যে কেনিয়া ও ফিলিপিন্স প্রতিযোগিতা থেকে ছিটকে যায়| প্রথম রানার্স আপ হন ডমিনিক্যান রিপাবলিকের ইয়ারিজা মিগুয়েলিনা রেয়েস রামিরেজ| দ্বিতীয় রানার্স আপ হন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা|
এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top