News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজদ্রোহী তকমা দিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর , জনরোষের মুখে গ্রেপ্তার দুই ভাই, উত্তপ্ত গোর্খাবস্তী
Image

সমাজদ্রোহী তকমা দিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর , জনরোষের মুখে গ্রেপ্তার দুই ভাই, উত্তপ্ত গোর্খাবস্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ শহরতলীর গোর্খাবস্তী এলাকায় একটি পরিবারের ওপর হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ তুঙ্গে৷ ওই বাড়িতে হামলা ভাঙচুর করা হয়৷ পরিবারটিকে এলাকা ছাড়া করার হুলিয়া জারি করা হয়েছে৷ অভিযোগ নান্টু ও তার ভাই পিন্টু সমাজদ্রোহী বলে এলাকাবাসীর অভিযোগ৷ সে কারণেই তাদের বাড়িতে হামলা করা হয়েছে৷ নান্টু পাল ও পিন্টু পাল বিজেপি সমর্থক৷ হামলাকারীরা শাসকদলের তকমাধারী৷ তাতেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে৷ নান্টু ও পিন্টুর বাড়িতে হামলার খবর পেয়ে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ নান্টু ও পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পরিবারের অপর সদস্যদেরও বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ৷ পুলিশের তরফে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণেই পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বাড়িটি সিলও করে দিয়েছে পুলিশ৷ পুলিশের সামনেই বাড়িটিতে ইট পাটকেল ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে৷ বিজেপির নেতারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে শাসক দলের তকমাধারীরা তাদেরকে ধাওয়া করেন বলে খবর পাওয়া গিয়েছে৷ পুলিশের সামনে কীভাবে আইন হাতে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ইন্দ্রনগরে ওই এলাকার শাসক দলের কাউন্সিলার মৃণ্ময় সেন ওরফে খোকন বৈষ্ণবকেও শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ আনে অভিযুক্তের বাড়িতে হামলা ও হুজ্জুতি সংগঠিত করা হয়েছিল৷ সেক্ষেত্রে অবশ্য তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা কাউন্সিলারের বাড়িতে চড়াও হয়েছিলেন৷ ওই ঘটনার পর থেকে কাউন্সিলার মৃণ্ময় সেন অবশ্য বেপাত্তা৷ পরপর জনগনের আইন হাতে তুলে নেওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক৷ এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আরক্ষা প্রশাসনের অস্তিত্ব নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে সে প্রশ্ণও প্রাসঙ্গিত হয়ে উঠেছে৷
এদিকে, রাতে নান্ট ও পিন্টুর বাড়ির সামনে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্র মারফত আরও খবর, নান্টুর পরিবার সিপিএমে ছিলেন৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন৷ তার দলত্যাগের পর থেকেই সিপিএমের স্থানীয় নেতারা ও ক্যাডাররা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ জানা গিয়েছে, সম্প্রতি এলাকারই এক ব্যক্তি প্রয়াত হয়েছেন৷ প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে গিয়েছিলেন পিন্টু৷ তাতে স্থানীয় কমরেডরা ক্ষোভে ফেটে পড়েন৷ সেই থেকে পিন্টু ও তাঁর পরিবারের উপর চাপা ক্ষোভে ছিলেন এলাকার সিপিএম ক্যাডাররা৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top