মুম্বই, ১৯ ডিসেম্বর (হি.স.): মুম্বই-নাসিক হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু্য হল তিন যুবকের| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন| তাঁদের থাণের হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভসিন্দ থানার পুলিশ ইন্সপেক্টর অনিল পওয়ার বলেছেন, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সাহাপুর ডিভিশনে মুম্বই-নাসিক হাইওয়েতে| মৃতদের নাম হল, সমীর মোহন পাটিল (২৫), অক্ষয় সাওয়ান্ত (২৫) এবং সুরজ পাটিল (২৬)| তাঁরা সকলেই ওয়াদা তালুকার বাসিন্দা| প্রাইভেট গাড়িতে করে আসানগাঁও যাচ্ছিলেন তাঁরা|
পুলিশ ইন্সপেক্টর অনিল পওয়ার বলেছেন, খাতিভালির কাছে গাড়িটিতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন| গুরুতর আহত অবস্থায় বাকি তিন জনকে প্রথমে সাহাপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের থাণের হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে| ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে|
মুম্বই-নাসিক হাইওয়েতে পথ দুর্ঘটনা, মৃত তিন যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















