News Flash

  • Home
  • Uncategorized
  • বাটকে পাকিস্তান টিমে ফেরানো উচিত্, মনে করেন ওয়াকার ইউনিস
Image

বাটকে পাকিস্তান টিমে ফেরানো উচিত্, মনে করেন ওয়াকার ইউনিস

salman-buttইসলামাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.) : সালমান বাটকে পাকিস্তান টিমে ফেরানো উচিত্ বলে মনে করেন ওয়াকার ইউনিস| সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটানো বাটের জাতীয় দলে ফেরার আরেকটি সুযোগ বাটের প্রাপ্য বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেস তারকা ও কোচ |
এক সাক্ষাত্কারে ওয়াকার বলেন, বাস আসলেই ভালো খেলেছে| সে তার অপরাধের শাস্তি ভোগ করেছে| ব্যক্তিগতভাবে আমি মনে করি, প্রত্যেকেই এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে| মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখবে| সে একজন ভালো খেলোয়াড় এবং সত্যিই ভালো খেলছে|
সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে প্রথম শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান বাট| এছাড়া, এ বছর ন্যাশনাল টি-২০ কাপের দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার বাট| আট ইনিংসে ৩৫০ রান করেছেন ৩২ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার| প্রথম শ্রেণির ক্রিকেট সিজনে তার ব্যাট থেকে আসে ৪৯.৪০ গড়ে ৭৪৯| তবে পরিস্থিতি যাই হোক, বাট ও আসিফের ব্যাপারে এখনো ইতিবাচক নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড |
প্রসঙ্গত, ২০১০ সালের সেই লর্ডস টেস্টে পাকিস্তানের কোচ ছিলেন ওয়াকার| যে ম্যাচটিতে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে দিয়ে নো-বল করানোর পরিকল্পনা করেন বাট| স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী প্রমাণিত হওয়ায় তিনজনই নির্দিষ্ট মেয়াদে নিষেধাজ্ঞার মুখে পড়েন| এখন পর‌্যন্ত একমাত্র আমিরই জাতীয় দলে ফিরেছেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top