News Flash

Image

পিএফ-এ কমল সুদের হার

share-downনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : পিএফ-এ সুদের হার কমিয়ে দিল ইপিএফও| সোমবার সংস্থার পক্ষ থেকে ২০১৬-১৭ সালের সুদের হার ঘোষণা করা হয়| পিএফ জমা রাখা টাকার ওপরে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করে দেওয়া হল| এতে দেশের ৪ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে|
নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সুদের হার কমিয়েছে | পাশাপাশি ব্যাঙ্কগুলিও জমা টাকার ওপর সুদের হার কম করে দিয়েছে| ইপিএফও-র হিসেব অনু্যায়ী সংস্থায় হাতে ছিল ৩৯,০৮৪ কোটি টাকা| সুদ কমার ফলে ৩৮৩ কোটি টাকার ক্ষতি হবে|
এ ব্যাপারে ইন্ডিয়ান নাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভাইস প্রেডিসেন্ট অশোক সিং জানিয়েছেন, আগামী অর্থ বছরের জন্য ইপিএফও সুদের হার কম করার সিদ্ধান্ত নিয়েছে| ২০১৫-১৬ সালে সুদের হার ছিল ৮.৮ শতাংশ| এবার তা কমিয়ে করা হচ্ছে ৮.৬৫ শতাংশ| পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি ভি উপাধ্যায় জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরের জন্য ইপিএফও প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৬৫ শতাংশ স্থির করেছে|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top