News Flash

  • Home
  • Uncategorized
  • পিএফে সুদের হার কমানোর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের হুমকি আইএনটিইউসির
Image

পিএফে সুদের হার কমানোর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের হুমকি আইএনটিইউসির

intucনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : পিএফে সুদের হার কমানোর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের হুমকি দিলেন আইএনটিইউসি| সোমবার হিন্দুস্থান সমাচারকে দেওয়া এক সাক্ষাত্কারে আইএনটিইউসি-র সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীবা রেড্ডি অভিযোগ করে বলেন, প্রভিডেন্ট ফান্ডের সুদ কমানোর বিষয়ে সরকারের এই পদক্ষেপ সঠিক নয়| এটা একটা শ্রমিক বিরোধী পদক্ষেপ বলে তিনি মনে করেন| তিনি আরও বলেন, আইএনটিইউসিসহ অন্যান্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামীদিনে সরকারকে বিজ্ঞপ্তি দেওয়া হবে| সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশব্যাপী আন্দোলনে নামবে শ্রমিকরা| তিনি বলেন, ইপিএফও-র নির্ণয়ক কমিটির বোর্ড অব ট্রাস্ট্রির একজন সদস্য হিসেবে বিষয় তোলা হবে| অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, শ্রমিকদের স্বার্থে ৯ শতাংশ সুদ লাগু করার দাবি জানান তিনি| আগামীদিনে এব্যাপারে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলা হবে বলে তিনি জানান|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top