News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট হামলা : মাসুদের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ
Image

পাঠানকোট হামলা : মাসুদের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ

mashod-azharনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| সোমবার দিল্লির পাঁচকুলা বিশেষ আদালতে পাঠানকোট হামলার তদন্তের চার্জশিট পেশ করে এনআইএ| মাসুদ আজহার ছাড়াও এনআইএ-র দায়ের করা চার্জশিটে রয়েছে মাসুদের ভাই আব্দুল রউফ ও তার দুই সাগরেদ শাহিদ লতিফ ও কাশিফ জানের নামও| চার্জশিটে মাসুদ আজহারকেই এই ঘটনার মাস্টারমাইন্ড বলে দাবি করা হয়েছে| দিল্লির কাছে যে টেকনিক্যাল ও ফরেন্সিক প্রমাণ রয়েছে, তার ভিত্তিতেই এই দাবি করেছেন এনআইএ গোয়েন্দারা| উল্লেখ্য, জানুয়ারি মাসে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে ডসিয়ের পাঠিয়ে তথ্য-প্রমাণ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|
৩১ জানুয়ারি সীমান্ত পেরিয়ে পঞ্জাবের গুরুদাসপুরের বামিয়াল হয়ে ভারতে প্রবেশ করে ৪ পাকিস্তানি জঙ্গি| পরদিন অস্ত্রশস্ত্র ও ড্রেনেড নিয়ে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিরা| ২ জানুয়ারি সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়| দু’দিন সংঘর্ষ চলার পর জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় সেনা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top