News Flash

  • Home
  • Uncategorized
  • নব সাক্ষরদের চূড়ান্ত মূল্যায়ণ অনুষ্ঠিত রাজ্যের বিভিন্ন স্থানে
Image

নব সাক্ষরদের চূড়ান্ত মূল্যায়ণ অনুষ্ঠিত রাজ্যের বিভিন্ন স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ পশ্চিম জেলা সাক্ষরতা সমিতির উদ্যোগে আজ জেলার ৯টি ব্লক, ২টি পুর পরিষদ, ১টি নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগম এলাকায় নব সাক্ষরদের চূড়ান্ত মূল্যায়ণ অনুষ্ঠিত হয়৷ ৪০৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়৷ এতে বেসিক লিটারেসি, স্ট্যান্ডার্ড থ্রী ও স্ট্যান্ডার্ড ফোর-এ মোট পরীক্ষার্থী ছিলেন ৪৪০৩ জন৷ এদিকে, আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস মোহনপুর, সহকারী সভাধিপতি মনমোহিনী দেবনাথ ডুকলি, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা আগরতলা পুর নিগম, জিলা পরিষদ সদস্য সঞ্জয় দাস জিরানিয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা মৃণাল কান্তি নাথ ডুকলি, পশ্চিম জেলার জেলাশাসক ডা মিলিন্দ রামটেকে, অতিরিক্ত জেলা শাসক কুন্তল দাস, পশ্চিম জেলা সাক্ষরতা সমিতির কো-অর্ডিনেটর শেখর রঞ্জন চৌধুরী আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন ৷ এছাড়া জিরানিয়া, মোহনপুর মহকুমা শাসকগণ এবং সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক স্ব স্ব এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন৷
অপরদিকে ধলাই জেলা লোক শিক্ষা সমিতির উদ্যোগে আজ ধলাই জেলার আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত, সালেমা, দুর্গাচৌমুহনী আমবাসা, গঙ্গানগর, মনু, ছামনু, ডম্বুরনগর, রইস্যাবাড়ি ৮টি ব্লক এলাকা সহ মোট ৬৪৭টি মূল্যয়ন কেন্দ্রে প্রাথমিক সাক্ষরতা এবং সমতুল্য তৃতীয় চতুর্থ মানের চূড়ান্ত মূল্যায়ন উৎসবের মেজাজে এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়৷ মূল্যায়ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন আমবাসা পুর পরিষদ এলাকায় আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক, ভাইস চেয়ারম্যান কানাই পাল, ধলাই জেলা শাসক বিকাশ সিং প্রমুখ৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top