News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ১৫ লক্ষ পরিবারকে প্রতিদিন এক হাজার টাকা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী
Image

দেশের ১৫ লক্ষ পরিবারকে প্রতিদিন এক হাজার টাকা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

pm-narendra-modiকানপুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : দেশের ১৫ লক্ষ পরিবারকে প্রতিদিন এক হাজার টাকা দেবে সরকার| নোট বাতিলে কালো টাকা থেকে আদায় হওয়া টাকা তুলে দেওয়া হবে গরীবদের হাতে| আর এই প্রক্রিয়া চলবে ১০০ দিন ধরে| উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে গিয়ে দেশবাসীকে এই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে এই প্রকল্প শুরু হবে| পাশাপাশি এদিনের সভা থেকে বিরোধীদের ফের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, আমরা কালো টাকা বন্ধের জন্য লড়াই করছি| ওরা(বিরোধীরা) সংসদ বন্ধের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে|
একসময় পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস| দীর্ঘ ৩৪ বছরের বাম সাম্রাজ্যের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন সেই একই স্লোগান তুলে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের সব মানুষরাই পরিবর্তন নিয়ে আসবে| কালো টাকা বিরুদ্ধে সকল দেশবাসীকে আরও এক হওয়ার আহ্বানও জানান তিনি|
সর্বদলীয় বৈঠকে সকল দলের কাছে সততার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে বলে কানপুরের সভায় দাবি করেন তিনি| প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, সর্বদলীয় বৈঠকে সকল দলের কাছে জানানো হয়েছে, দেশ সততার সঙ্গে এগোচ্ছে চাইছে সবাই মিলে একসঙ্গে এই কাজে সামিল হন| নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যে অর্থ সংগ্রহ করে, সেই প্রক্রিয়া নিয়েও এদিনের সভায় সরব হন প্রধানমন্ত্রী| হিন্দুস্থান সমাচার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top