News Flash

  • Home
  • Uncategorized
  • গচ্ছিত কালোটাকা খতিয়ান ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, লালুকে কটাক্ষ সুশীল মোদীর
Image

গচ্ছিত কালোটাকা খতিয়ান ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, লালুকে কটাক্ষ সুশীল মোদীর

sushil-modiপাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা, কার‌্যত কালো টাকার কারবারের গন্ধ পাচ্ছেন শাসক বিজেপি| বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বিরোধীতা করেছেন কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের | প্রথমে রাজ্যস্তরে এবং পরে জাতীয় স্তরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও বলেছেন| এর পিছনেও কালোটাকার কারবারের গন্ধ পাচ্ছেন শাসক বিজেপি| লালুপ্রসাদের গচ্ছিত কালোটাকা খতিয়ান ফাঁস হয়ে যাওয়া ভয়েই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা বলছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী| এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুশীল মোদী|
রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদের বিরুদ্ধে পশু খাদ্য, ওষুধ এবং আলকাতরা কেলেঙ্কারির মতো অভিযোগ রয়েছে| বিজেপি নেতা সুশীল মোদীর অভিযোগ, নোট বাতিলে ভয় পেয়েছেন লালুপ্রসাদ| ১৫ বছরের মুখ্যমন্ত্রীত্বে বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি করেছেন লালু| জাতীয়স্তরের বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন লালুপ্রসাদ| যদিও বিজেপি নেতা সুশীল মোদীর দাবি, দুর্নীতিগ্রস্থ লালুপ্রসাদ যাদবের সঙ্গে বিরোধী কোনও রাজনৈতিক আন্দোলন করতে যাবে না|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top